×
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে স্থিতিশীল পূর্বাভাস

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৪:১৩:১২
ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে স্থিতিশীল পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ক্রেডিট রেটিং ‘বিবিবি-মাইনাস’ এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। একই সঙ্গে রেটিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে ‘স্থিতিশীল’। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিংয়ের তারিখ পর্যন্ত প্রাপ্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

ইসিআরএলের নির্ধারিত এ রেটিংয়ে ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-মাইনাস’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৩’ হিসেবে প্রতিফলিত হয়েছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ রেটিং পরিস্থিতির বিষয়ে ‘স্থিতিশীল’ পূর্বাভাস রাখা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে