×
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে সরকারের অবস্থান 

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৭:২০:১০
নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে সরকারের অবস্থান 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে বোয়িংয়ের উড়োজাহাজ পরিচালিত হওয়ায় এ ধরনের উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট জনবল আগে থেকেই প্রশিক্ষিত ও প্রস্তুত রয়েছে। এ কারণেই বোয়িংয়ের প্রতি সরকারের কিছুটা বেশি আগ্রহ রয়েছে।

বোয়িং থেকে একাধিক উড়োজাহাজ কেনার কারণে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সরকার একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছে। তবে প্রস্তাবিত উড়োজাহাজগুলোর অর্থ পরিশোধ একবারে করতে হবে না।

তিনি বলেন, নতুন বোয়িংগুলোর মূল্য ধাপে ধাপে এবং দীর্ঘ সময় ধরে পরিশোধ করা হবে। একই সঙ্গে উড়োজাহাজগুলো হাতে পেতেও দীর্ঘ সময় লাগবে। ফলে এখনই বড় অঙ্কের অর্থ পরিশোধের প্রয়োজন নেই।

তথ্য উপদেষ্টার ভাষ্য, রাষ্ট্রকে সংকটের মধ্যেও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হয়। তিনি বলেন, “একটা রাষ্ট্র তার প্রয়োজন অনুযায়ী চলবে। রাষ্ট্র তার ক্রাইসিস থাকলেও তার কিছু কিছু প্রয়োজন সে মেটাবে।”

নতুন বোয়িংয়ের অর্ডারের কারণে অর্থনীতিতে তাৎক্ষণিক কোনো বড় প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, “নতুন যে বোয়িংয়ের অর্ডার রয়েছে, এটার কোনো ইমিডিয়েট এফেক্ট নাই।”

বোয়িং বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বোয়িংয়ের উড়োজাহাজ পরিচালনা করছে। ফলে এয়ারলাইনসের সংশ্লিষ্ট সাপোর্টিং স্টাফ ও জনবল বোয়িংয়ের উড়োজাহাজ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞ এবং প্রশিক্ষিত।

তার ভাষায়, এ কারণেই নতুন উড়োজাহাজ কেনার ক্ষেত্রে বোয়িংয়ের প্রতি সরকারের কিছুটা বেশি পছন্দ বা ঝোঁক রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে