×
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

বন্ধ-মেয়াদি থেকে উন্মুক্ত-মেয়াদি ফান্ডে রূপান্তরে এসজিএমের তারিখ নির্ধারণ

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১০:৩৩:১৫
বন্ধ-মেয়াদি থেকে উন্মুক্ত-মেয়াদি ফান্ডে রূপান্তরে এসজিএমের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : বন্ধ-মেয়াদি ফান্ড থেকে উন্মুক্ত-মেয়াদি ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (এসজিএম) আয়োজনের ঘোষণা দিয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য ‍জানা গেছে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭ মে ২০২৬ তারিখের আদেশ নম্বর ৫৩.০২.০০০০.০০০.২০১.২২.০১৫৭.০৬.১০০.২৭২.১৬২, বিএসইসির অনুমোদন এবং ফান্ডটিকে বন্ধ-মেয়াদি থেকে উন্মুক্ত-মেয়াদি ফান্ডে রূপান্তরের বিষয়ে সম্পদ ব্যবস্থাপকের স্বেচ্ছাপ্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সভা আয়োজন করা হচ্ছে।

এ বিষয়ে ফান্ডটির ট্রাস্টি কমিটি ইউনিটধারীদের নিয়ে বিশেষ সাধারণ সভা আয়োজনের সময়সূচি জানিয়েছে। আগামী ২৬ অক্টোবর ২০২৬ সকাল ১১টায় ঢাকার মহাখালী ডিওএইচএসের ভিআইপি রোডে অবস্থিত রাওয়া কনভেনশন হলের (ঈগল হল) সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ অক্টোবর ২০২৬। একই তারিখ থেকে ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত থাকবে। ফান্ডটির বন্ধ-মেয়াদি কাঠামো থেকে উন্মুক্ত-মেয়াদি কাঠামোয় রূপান্তরের কার্যকর তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর ২০২৬।

সম্পদ ব্যবস্থাপক আরও জানিয়েছে, রেকর্ড তারিখ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অথবা ফান্ডের পক্ষ থেকে অন্য কোনোভাবে জানানো না হওয়া পর্যন্ত স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত থাকবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে