×
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

ডিএসই থেকে ২০ অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহার

২০২৬ সেপ্টেম্বর ০৭ ১৫:৩১:৪৩
ডিএসই থেকে ২০ অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দুই ট্রেকহোল্ডার প্রতিষ্ঠানের মোট ২০ জন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ০৯) তাদের ১৯ জন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। তারা হলেন—মোহাম্মদ নূরে রাব্বি, মাহারিন ইসলাম, নাজমুস সাকিব, শেখ শাফিকুল ইসলাম, মিথুন চৌধুরী, রাজু কুমার সাহা, মো. ফয়সাল হাসান, রাজিব সেন, মামুনুর রশীদ, ফারজানা আক্তার ববি, মো. ইস্তিয়াক আহমেদ, মুহাম্মেদ আবদুল কাদির, এ.এইচ.এম. জামাল হোসাইন, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ হোসাইন আল ফারুক, অনন্ত দেবনাথ, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মোহাম্মদ অরংজেব এবং ফারিয়া বিনতে কালাম।

অন্যদিকে, এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (ডিএসই ট্রেক নম্বর ১১৭) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. মাহামুদুর রহমানকে প্রত্যাহার করেছে।

ডিএসই জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের এসব অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের বিষয়টি জানিয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে