শুধু শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
নিজস্ব প্রতিবেদক : চুলকানি হলে সাধারণত মানুষ নিজেই শরীরের সেই অংশে হাত দিয়ে চুলকান। কখনো পরিবারের কাউকেও একটু চুলকে দিতে বলা হয়। তবে দক্ষিণ চীনের ৩২ বছর বয়সী ঝাং শিয়াওছিয়াও চুলকিয়ে দেওয়াকেই বানিয়ে ফেলেছেন পেশা। আর এই অভিনব ব্যবসা থেকেই তিনি এখন মাসে প্রায় এক লাখ ইউয়ান আয় করছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৮ লাখ টাকা।
শেনঝেনের বাওআন জেলায় মে মাসের শুরুতে ‘সুমা’ নামে প্রথম দোকান খোলেন ঝাং। এর এক মাসের মধ্যেই ফুতিয়ান জেলায় দ্বিতীয় শাখা চালু করেন তিনি। বর্তমানে দুই দোকান মিলিয়ে তার মাসিক আয় প্রায় এক লাখ ইউয়ান।
তবে এখানে সাধারণভাবে চুলকিয়ে দেওয়া হয় না। বিশেষভাবে তৈরি সূচালো নখ ব্যবহার করেন কর্মীরা। আর গ্রাহক ম্যাসাজের মতো বিছানায় উপুড় হয়ে শুয়ে থাকেন। এরপর কর্মীরা খুব হালকা হাতে শরীরের বিভিন্ন অংশ চুলকিয়ে দেন।
এই সেবার জন্য এক ঘণ্টায় গ্রাহককে দিতে হয় ৩০০ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার টাকা। ঝাংয়ের দাবি, এই সেবার মূল উদ্দেশ্য হলো মানুষের মানসিক চাপ কমাতে এবং ঘুমের মান ভালো করতে সহায়তা করা। অনেক গ্রাহক নির্দিষ্ট জায়গায় চুলকানোর সময় স্বস্তি অনুভব করেন, আবার কারও কারও হাসিও পায়।
ঝাং জানান, বড় শহরের মানুষের ব্যস্ততা ও মানসিক চাপ অনেক বেশি। ফলে প্রচলিত ম্যাসাজের বাইরে ভিন্ন ধরনের এই সেবারও চাহিদা তৈরি হয়েছে। তার দুই দোকানে নারী-পুরুষ উভয় ধরনের গ্রাহকই আসেন। তবে গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ পুরুষ। কয়েকজন গ্রাহক আবার দাবি করেছেন, সাধারণ ম্যাসাজের তুলনায় এই সেবা তাদের কাছে বেশি আরামদায়ক মনে হয়েছে।
চীনে এ ধরনের ব্যবসার প্রচলিত কোনো মডেল না থাকায় ঝাংকে একেবারে শূন্য থেকে ধারণাটি গড়ে তুলতে হয়েছে। কীভাবে এবং কতটা চুলকালে গ্রাহকেরা সবচেয়ে বেশি স্বস্তি পাবেন, তা নিয়েও তাকে নিজে গবেষণা করতে হয়েছে।
তবে এই ব্যবসায় আসার আগে ঝাংয়ের ক্যারিয়ারে ছিল নানা উত্থান-পতন। হুবেই প্রদেশের বাসিন্দা এই যুবক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর মাত্র এক বছরেই সাত ধরনের চাকরি করেছেন। ৩০ বছর বয়সের আগেই আন্তঃদেশীয় অনলাইন বাণিজ্যে দুটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছিলেন। কিন্তু কোনোটিই সফল হয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির কাজেও যুক্ত হন, সেখানেও প্রত্যাশিত সাফল্য পাননি।
এরপর গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট ভিডিও দেখতে গিয়ে একটি ভিডিও তার নজরে আসে। সেখানে এক নারী তার স্বামীকে পিঠ চুলকিয়ে দিচ্ছিলেন। ভিডিওটির মন্তব্যে অনেকে জানান, কেউ তাদেরও এভাবে চুলকিয়ে দিলে তারা এর জন্য টাকা দিতে রাজি। সেখান থেকেই ঝাংয়ের মাথায় অভিনব ব্যবসার ধারণাটি আসে।
ছোটবেলার একটি স্মৃতিও তাকে অনুপ্রাণিত করে। ঝাংয়ের বাবা প্রায়ই তার পিঠ চুলকিয়ে দিতেন। এতে তিনি স্বস্তি পেতেন এবং শান্তিতে ঘুমিয়ে পড়তেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি বুঝতে পারেন, মানুষের কাছে এই ধরনের সেবার আলাদা চাহিদা তৈরি হতে পারে।
এখন ঝাংয়ের লক্ষ্য পুরো চীনে ১০০টি শাখা চালু করা। শুধু ব্যবসা সম্প্রসারণ নয়, ‘চুলকিয়ে দেওয়া’কে একটি পরিচিত ও স্বীকৃত পেশা হিসেবে প্রতিষ্ঠা করারও স্বপ্ন দেখছেন তিনি।
তার এই অভিনব ব্যবসা নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা ও হাস্যরস। কেউ প্রশিক্ষণ নিয়ে অন্য শহরে দোকান খোলার আগ্রহ দেখিয়েছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, একবার চুলকানোর জন্য সত্যিই কত মানুষ ৩০০ ইউয়ান দিতে রাজি হবেন। তবে গ্রাহকদের উপস্থিতি ও ব্যবসার আয় বলছে, অন্তত এখন পর্যন্ত ঝাংয়ের অভিনব উদ্যোগ বেশ ভালোভাবেই সাড়া ফেলেছে।
মুসআব/
পাঠকের মতামত:
- শুধু শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
- জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- স্বচ্ছতা ও ডিজিটাল সেবা বাড়াতে নতুন ওয়েবসাইট বিএসইসির
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরত শুরু কাল, শাখায় ভিড় না করার আহ্বান
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- অবশেষে শাস্তি মওকুফ এনবিআরের ২০ কর্মকর্তার
- ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, বাড়ল ডলার সীমা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সিকদার ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- বক্তৃতায় বাজার সংস্কারের কথা, বাস্তবে টানা দরপতন
- বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে যে কাণ্ড ঘটালেন যুবক
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার নিয়ে ডিএসইর নতুন সিদ্ধান্ত
- সোনা ও রুপার দাম বাড়ল, আজকের মূল্য তালিকা প্রকাশ
- আমরা নেটওয়ার্কের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা
- ৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, জানুন কারা পাবেন
- চীন-ভারতের বড় পতন, তুলনামূলক ভালো অবস্থানে বাংলাদেশ
- জামায়াত আমিরকে কড়া জবাব ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ শাহাদাতের
- গান, নাচ, বিলাপ—নৌ পুলিশের এসআইয়ের ভিডিও ভাইরাল, যা বললেন তিনি
- মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার, বাড়ছে লেনদেন
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিয়ের জন্য পাত্রী না পেয়ে ৬ মাসে ২৯ পুরুষের আত্মহত্যা
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এক সাথে ভারতে ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ
- ভারত যাচ্ছেন না তারেক রহমান, কারণ জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কল, জানুন নতুন নিয়ম
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশে শেষ মুহূর্তে নতুন বাধা!
- সুড়ঙ্গে ৯ দিন! যেভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী
- খাবারের পর কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ৪ কাজ করা যাবে না
- মিটার বসানোর আগেই আগস্টের বিল, এলাকায় চাঞ্চল্য
- আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- শেয়ারবাজারকে গভীর ও স্বচ্ছ করতে বড় সংস্কারের পথে বিএসইসি
- গাজা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য মতবিরোধ!
- ৩ সন্তান হত্যা মামলায় নাটকীয় মোড়, রায় ছাড়াই শেষ বিচার
- ওয়াই-ফাই স্লো? ব্লুটুথ বন্ধ করার আগে জেনে নিন এই তথ্য
- জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
- আবারও খবরের শিরোনামে সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’
- তালাবদ্ধ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বাংলাদেশসহ ৩১ দেশের পর্যটকদের জন্য নতুন ভিসা নীতি
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, আজকের দর জেনে নিন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
জাতীয় এর সর্বশেষ খবর
- শুধু শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
- জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- অবশেষে শাস্তি মওকুফ এনবিআরের ২০ কর্মকর্তার
- বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে যে কাণ্ড ঘটালেন যুবক
- চীন-ভারতের বড় পতন, তুলনামূলক ভালো অবস্থানে বাংলাদেশ













