সিফাত হত্যা, সামনে এলো নেহার চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সবুজবাগে সিফাত উল্লাহ (২৭) হত্যা মামলায় নাজিফা শেখ নেহার একাধিক প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। এসব সম্পর্কের পূর্বাপর দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনায় অন্য কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নেহা অনলাইনে কাপড় বিক্রি করতেন। সেখান থেকেই সিফাতের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের কথাবার্তাও চলছিল। ঘটনার দিন দুজনের মার্কেটে যাওয়ার কথা ছিল।
পুলিশ জানায়, নেহার আগে সাজিদ নামে আরেক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সাজিদের সঙ্গে সম্পর্কের ইতি টেনে সিফাতের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। এ বিষয়সহ বিভিন্ন দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।ঘটনার পর নেহাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদসহ ঘটনার বিভিন্ন দিক তদন্ত করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারটেক আদর্শপাড়া বরইতলা এলাকায় একটি রুম ভাড়া করে নেহা আরেক তরুণীর সঙ্গে থাকতেন। রোববার সিফাত সেখানে গেলে দুই যুবক দরজায় নক করে ভেতরে প্রবেশ করেন। তাদের সঙ্গে সিফাতের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সিফাত ওই বাসায় থাকা একটি চাকু দিয়ে তাদের আঘাত করেন। আহত দুই যুবক সিঁড়ি দিয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করেন।
এ সময় সিফাত বুঝতে পারেন, তার ওপর হামলা হতে পারে। তিনি দ্রুত নিচে নেমে মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন আহত দুই যুবকসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সিফাতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সবুজবাগের মাদারটেক আদর্শপাড়া বরইতলা এলাকায় এ ঘটনা ঘটে। সিফাতকে প্রথমে মুগদা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সিফাতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় নেহাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি তার সাবেক প্রেমিক সাজিদসহ মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত শুধু নেহাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
হামলায় আহত রাজির রাব্বি (২৫) ও ইয়াসিন (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। সিফাতের বন্ধু হাসান জানান, সিফাত মোটরসাইকেলে করে ওই তরুণীর বাসার সামনে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। একপর্যায়ে হামলার বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তখন তার ওপর হামলা চালানো হয়।
নিহত সিফাত দীর্ঘদিন বিদেশে ছিলেন। কিছুদিন আগে দেশে ফেরেন। আবার কাতারে যাওয়ার কথা ছিল তার। তার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায়। তার বাবার নাম জয়নাল আবেদীন।
অন্যদিকে নেহা বর্তমানে ঢাকার সবুজবাগের উত্তর আদর্শপাড়া এলাকায় একটি ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকতেন এবং একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গে সিফাতের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- সিফাত হত্যা, সামনে এলো নেহার চাঞ্চল্যকর তথ্য
- সিভিওপিআরএলের কারখানা জরুরি রক্ষণাবেক্ষণে সাময়িক বন্ধ
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- বাবা-মায়ের সম্পত্তি নিয়ে বড় পরিবর্তন, সংসদে পাস নতুন বিল
- সংসদে রুমিন ফারহানাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব
- ৬ সেপ্টেম্বর দেশের বাজারে আজকের সোনার দাম
- প্রবাসীদের পাসপোর্টে বড় পরিবর্তন, ৯ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
- মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে সংসদে উত্তাপ
- কক্সবাজার ভ্রমণের ছবিতে ঝড় তুললেন দীঘি
- কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ, রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে বিতর্কিত এমডি আনার তোড়জোড়
- দুই ঘণ্টা বাড়িতে ছিলেন নেতানিয়াহু? প্রকাশ্যে এলো ভিন্ন তথ্য
- ইসলামী ব্যাংকিংয়ে বড় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- শুধু শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
- জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- স্বচ্ছতা ও ডিজিটাল সেবা বাড়াতে নতুন ওয়েবসাইট বিএসইসির
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরত শুরু কাল, শাখায় ভিড় না করার আহ্বান
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- অবশেষে শাস্তি মওকুফ এনবিআরের ২০ কর্মকর্তার
- ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, বাড়ল ডলার সীমা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সিকদার ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- বক্তৃতায় বাজার সংস্কারের কথা, বাস্তবে টানা দরপতন
- বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে যে কাণ্ড ঘটালেন যুবক
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার নিয়ে ডিএসইর নতুন সিদ্ধান্ত
- সোনা ও রুপার দাম বাড়ল, আজকের মূল্য তালিকা প্রকাশ
- আমরা নেটওয়ার্কের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা
- ৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, জানুন কারা পাবেন
- চীন-ভারতের বড় পতন, তুলনামূলক ভালো অবস্থানে বাংলাদেশ
- জামায়াত আমিরকে কড়া জবাব ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ শাহাদাতের
- গান, নাচ, বিলাপ—নৌ পুলিশের এসআইয়ের ভিডিও ভাইরাল, যা বললেন তিনি
- মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার, বাড়ছে লেনদেন
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিয়ের জন্য পাত্রী না পেয়ে ৬ মাসে ২৯ পুরুষের আত্মহত্যা
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এক সাথে ভারতে ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ
- ভারত যাচ্ছেন না তারেক রহমান, কারণ জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কল, জানুন নতুন নিয়ম
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশে শেষ মুহূর্তে নতুন বাধা!
- সুড়ঙ্গে ৯ দিন! যেভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী
- খাবারের পর কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ৪ কাজ করা যাবে না
- মিটার বসানোর আগেই আগস্টের বিল, এলাকায় চাঞ্চল্য
- আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
জাতীয় এর সর্বশেষ খবর
- সিফাত হত্যা, সামনে এলো নেহার চাঞ্চল্যকর তথ্য
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- বাজেয়াপ্ত হবে হাসিনার সম্পদ, সম্পদের উত্তরাধিকার হবেন যারা
- বাবা-মায়ের সম্পত্তি নিয়ে বড় পরিবর্তন, সংসদে পাস নতুন বিল
- সংসদে রুমিন ফারহানাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টা জবাব













