মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে সংসদে উত্তাপ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’, ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ এবং ‘সম্পত্তি হস্তান্তর বিল’ পাসের প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন চলাকালে তারা ওয়াকআউট করেন।
তিনটি বিল পাসের দিনটিকে সংসদের জন্য ‘কালো দিন’ হিসেবে উল্লেখ করেছেন বিরোধী দলের নেতারা। একই সঙ্গে স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তারা বলেন, সংসদে বিরোধী দলের মতামত যথাযথভাবে গুরুত্ব পায়নি। তাদের দাবি, এসব আইনের মাধ্যমে জনগণের মানবাধিকার ক্ষুণ্ন হয়েছে এবং ধর্মীয় মূল্যবোধও উপেক্ষা করা হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্পিকারের ভূমিকার সমালোচনা করে বলেন, বিরোধীদলীয় নেতা সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ চাইলেও তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বরং স্পিকার তার সঙ্গে মশকরা করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের আচরণকে অত্যন্ত হতাশাজনক ও পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তার অভিযোগ, বিরোধী দলের মতামতকে গুরুত্ব না দিয়েই সরকার তাড়াহুড়ো করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ সংসদে উত্থাপন ও পাস করেছে। বিল দুটিতে স্বাধীনভাবে তদন্ত পরিচালনার ন্যূনতম সুযোগও রাখা হয়নি বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং মানবাধিকার সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আইন করার ক্ষেত্রে আরও স্বাধীনতা ও কার্যকর তদন্তের সুযোগ থাকা প্রয়োজন ছিল। কিন্তু বিরোধী দলের বক্তব্য ও আপত্তিকে আমলে না নিয়েই সরকার বিলগুলো দ্রুত পাস করেছে বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, সংসদে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর বিল’ নিয়ে কঠোর আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র নজিবুর রহমান। তিনি বিলটিকে সরাসরি কোরআন ও সুন্নাহবিরোধী বলে অভিহিত করেন।
নজিবুর রহমান আইনমন্ত্রীরও সমালোচনা করেন। তার অভিযোগ, ইসলামের মৌলিক ধারণা সম্পর্কে যথাযথ জ্ঞান না রেখেই আইনমন্ত্রী সংসদে সম্পত্তি হস্তান্তর বিলের বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছেন।
জামায়াতের এই সংসদীয় মুখপাত্র আরও বলেন, সংসদের স্পিকারের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে ন্যায়বিচার ও নিরপেক্ষতা নিশ্চিত করা। কিন্তু স্পিকার সেই দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
মানবাধিকার ও গুম প্রতিরোধ সংক্রান্ত বিল নিয়েও সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন নজিবুর রহমান। তার দাবি, মানবাধিকার ও গুম প্রতিরোধের আইনকে আরও কার্যকর ও শক্তিশালী করার পরিবর্তে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এর কার্যকারিতা কমিয়ে দিয়ে সংসদে পাস করেছে।
পাস হওয়া আইনটিকে ‘কালো আইন’ আখ্যায়িত করে তিনি বলেন, এর মাধ্যমে জনগণের মানবাধিকার হরণ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে গুম ও হত্যার নতুন সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নজিবুর রহমান আরও বলেন, গত ১৭ বছরের সীমাহীন নির্যাতনের বিষয়গুলো ভুলে গিয়ে সরকার আবারও পুরোনো পদ্ধতিতেই দেশ পরিচালনা করছে। এসব কারণে তিনটি বিল পাসের প্রতিবাদে বিরোধী দলের সংসদ থেকে ওয়াকআউটের সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন।
বিরোধী দলীয় নেতাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এসব আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদে আরও বিস্তৃত আলোচনা এবং বিরোধী পক্ষের মতামত গ্রহণের প্রয়োজন ছিল। তাদের মতে, আইনগুলোর বিভিন্ন ধারা নিয়ে যে আপত্তি ও উদ্বেগ রয়েছে, সেগুলো যথাযথভাবে বিবেচনা না করেই বিল পাস করা হয়েছে।
এদিকে, তিনটি বিলকে কেন্দ্র করে সংসদে বিরোধী দলের আপত্তি এবং ওয়াকআউটের ঘটনায় অধিবেশনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিলগুলো পাসের পর স্পিকারের ভূমিকা, মানবাধিকার সুরক্ষা এবং ধর্মীয় মূল্যবোধের বিষয়টি নিয়ে বিরোধী নেতাদের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সিরাজ/
পাঠকের মতামত:
- মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে সংসদে উত্তাপ
- কক্সবাজার ভ্রমণের ছবিতে ঝড় তুললেন দীঘি
- কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ, রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- সংকটাপন্ন ন্যাশনাল ব্যাংকের নেতৃত্বে বিতর্কিত এমডি আনার তোড়জোড়
- দুই ঘণ্টা বাড়িতে ছিলেন নেতানিয়াহু? প্রকাশ্যে এলো ভিন্ন তথ্য
- ইসলামী ব্যাংকিংয়ে বড় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- শুধু শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
- জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
- স্বচ্ছতা ও ডিজিটাল সেবা বাড়াতে নতুন ওয়েবসাইট বিএসইসির
- সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা ফেরত শুরু কাল, শাখায় ভিড় না করার আহ্বান
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- অবশেষে শাস্তি মওকুফ এনবিআরের ২০ কর্মকর্তার
- ভ্রমণকারীদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, বাড়ল ডলার সীমা
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- সিকদার ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- বক্তৃতায় বাজার সংস্কারের কথা, বাস্তবে টানা দরপতন
- বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে যে কাণ্ড ঘটালেন যুবক
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার নিয়ে ডিএসইর নতুন সিদ্ধান্ত
- সোনা ও রুপার দাম বাড়ল, আজকের মূল্য তালিকা প্রকাশ
- আমরা নেটওয়ার্কের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আমরা নেটওয়ার্কের ডিভিডেন্ড ঘোষণা
- ৫০ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, জানুন কারা পাবেন
- চীন-ভারতের বড় পতন, তুলনামূলক ভালো অবস্থানে বাংলাদেশ
- জামায়াত আমিরকে কড়া জবাব ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ শাহাদাতের
- গান, নাচ, বিলাপ—নৌ পুলিশের এসআইয়ের ভিডিও ভাইরাল, যা বললেন তিনি
- মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার, বাড়ছে লেনদেন
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিয়ের জন্য পাত্রী না পেয়ে ৬ মাসে ২৯ পুরুষের আত্মহত্যা
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এক সাথে ভারতে ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ
- ভারত যাচ্ছেন না তারেক রহমান, কারণ জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- কারাগারে বসেই স্বজনদের সঙ্গে ভিডিও কল, জানুন নতুন নিয়ম
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশে শেষ মুহূর্তে নতুন বাধা!
- সুড়ঙ্গে ৯ দিন! যেভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী
- খাবারের পর কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ৪ কাজ করা যাবে না
- মিটার বসানোর আগেই আগস্টের বিল, এলাকায় চাঞ্চল্য
- আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- শেয়ারবাজারকে গভীর ও স্বচ্ছ করতে বড় সংস্কারের পথে বিএসইসি
- গাজা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রকাশ্য মতবিরোধ!
- ৩ সন্তান হত্যা মামলায় নাটকীয় মোড়, রায় ছাড়াই শেষ বিচার
- ওয়াই-ফাই স্লো? ব্লুটুথ বন্ধ করার আগে জেনে নিন এই তথ্য
- জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- নিজের গাড়ি নেই, লংমার্চে প্রাডো নিয়ে যা বললেন নাসীরুদ্দীন
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
জাতীয় এর সর্বশেষ খবর
- মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে সংসদে উত্তাপ
- কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ, রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
- সামনে আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু—স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সতর্কবার্তা
- শুধু শরীর চুলকিয়ে মাসে আয় সাড়ে ১৮ লাখ টাকা!
- জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস













