×
ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

৩০ লাখ শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত

২০২৬ সেপ্টেম্বর ০৭ ১৫:২৫:৫০
৩০ লাখ শেয়ার উপহার দেয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোক্তা রফিকুল ইসলাম মিয়া আরজু তাঁর মালিকানাধীন কোম্পানিটির ৩০ লাখ শেয়ার উপহার হিসেবে ভাই মো. আক্তারুল ইসলামের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত জানিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএস্) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, স্পন্সর রফিকুল ইসলাম মিয়া আরজু এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার তাঁর ভাই মো. আক্তারুল ইসলামের কাছে হস্তান্তর করতে চান। মো. আক্তারুল ইসলাম কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার হস্তান্তর সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। গত ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই ৩০ কার্যদিবসের সময় গণনা করা হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে