৩ সন্তান হত্যা মামলায় নাটকীয় মোড়, রায় ছাড়াই শেষ বিচার
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তান হত্যার মামলায় অভিযুক্ত মা লিন্ডসে ক্ল্যান্সিকে দোষী সাব্যস্ত করা হবে কি না, তা নিয়ে দীর্ঘ ৪০ ঘণ্টার বেশি আলোচনা করেও সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি জুরিরা। ফলে শেষ পর্যন্ত কোনো রায় ছাড়াই মামলাটিতে ‘মিসট্রায়াল’ ঘোষণা করেছেন বিচারক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিচারক উইলিয়াম সুলিভান জুরিদের সিদ্ধান্তহীনতার কারণে মিসট্রায়াল ঘোষণা করেন এবং তাদের অব্যাহতি দেন।
৩৬ বছর বয়সী সাবেক নার্স লিন্ডসে ক্ল্যান্সির বিরুদ্ধে তিন সন্তান হত্যার অভিযোগ রয়েছে। তিনি সন্তানদের হত্যার ঘটনা অস্বীকার করেননি। তবে হত্যার সময় নিজেকে ফৌজদারি দায়ে দায়ী করার মতো মানসিক অবস্থায় ছিলেন না বলে দাবি করেছেন তার আইনজীবীরা।
আইনজীবীদের যুক্তি, সন্তানদের হত্যার সময় ক্ল্যান্সি প্রসবোত্তর সাইকোসিসে ভুগছিলেন। ফলে তার কর্মকাণ্ডের জন্য তাকে ফৌজদারি দায়ে দোষী করা উচিত নয়।
প্রায় ছয় সপ্তাহ ধরে বিচার চলার পর জুরিরা প্রায় সাত দিন ধরে ৪০ ঘণ্টার বেশি আলোচনা করেন। কিন্তু ক্ল্যান্সিকে তিনটি হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হবে কি না, সে বিষয়ে তারা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
এ ধরনের পরিস্থিতিকে ‘হাং জুরি’ বলা হয়। অর্থাৎ জুরিরা কোনো রায়ে একমত হতে পারেননি। এতে আসামি দোষী বা নির্দোষ—কোনোটিই প্রমাণিত হয় না।বিচারক সুলিভান বলেন, জুরি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় তিনি মিসট্রায়াল ঘোষণা করছেন।
এর আগে ক্ল্যান্সির আইনজীবী কেভিন রেডিংটন একজন জুরিকে সরিয়ে দেওয়ার আবেদন করেছিলেন। ওই জুরি ‘যুক্তিসংগত সন্দেহ’ বিষয়ে আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছেন না বলে অভিযোগ করা হয়েছিল। তবে বিচারক আবেদনটি নাকচ করে জুরিদের আবার আলোচনায় পাঠান।
প্রায় এক ঘণ্টা পর জুরিরা ফিরে এসে জানান, তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এরপরই মিসট্রায়াল ঘোষণা করা হয়।
মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ সেপ্টেম্বর। সেখানে প্রসিকিউশন নতুন করে বিচার চাইবে কি না, নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে, তা জানা যেতে পারে।
প্লাইমাউথ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টিমোথি ক্রুজ জানিয়েছেন, নতুন করে বিচার করা হবে কি না, সে বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন তারা। প্রসিকিউশনের দাবি, ক্ল্যান্সি সন্তানদের হত্যার সময় নিজের কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণে ছিলেন।
অন্যদিকে ক্ল্যান্সির আইনজীবী রেডিংটন মিসট্রায়াল ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, বিতর্কিত ওই জুরিকে সরিয়ে দিলে বাকি জুরিরা ক্ল্যান্সির পক্ষে রায় দিতেন। তবে জুরিদের অভ্যন্তরীণ আলোচনা কী ছিল, তা প্রকাশ করা হয়নি।
মিসট্রায়াল ঠেকাতে এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ চেয়ে রেডিংটন জরুরি আপিলের আবেদন করেছিলেন। তবে ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালত সেই আবেদন নাকচ করে দেন।
২০২৩ সালে ম্যাসাচুসেটসের নিজ বাড়িতে ক্ল্যান্সির তিন সন্তান—৫ বছর বয়সী কোরা, ৩ বছর বয়সী ডসন এবং ৮ মাস বয়সী ক্যালান—নিহত হয়। সন্তানদের মৃত্যুর পর ক্ল্যান্সি আত্মহত্যার চেষ্টা করেন এবং গুরুতরভাবে আহত হন। বর্তমানে তিনি একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে হেফাজতে রয়েছেন।
মামলাটি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রসবোত্তর সাইকোসিস একজন মায়ের অপরাধের জন্য ফৌজদারি দায় নির্ধারণে কী ধরনের ভূমিকা রাখতে পারে, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
মামলাটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন। তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে ধারণা প্রকাশ করেন যে মামলাটির আবার বিচার হতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- ৩ সন্তান হত্যা মামলায় নাটকীয় মোড়, রায় ছাড়াই শেষ বিচার
- ওয়াই-ফাই স্লো? ব্লুটুথ বন্ধ করার আগে জেনে নিন এই তথ্য
- জামায়াতের লংমার্চ নিয়ে ‘১ লাখ লিটার তেল অপচয়’
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের দর একনজরে
- সারাদেশের জন্য বড় দুঃসংবাদ!
- আবারও খবরের শিরোনামে সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’
- তালাবদ্ধ ঘরে পড়েছিল স্বামী-স্ত্রী ও নবজাতকের অর্ধগলিত লাশ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- বাংলাদেশসহ ৩১ দেশের পর্যটকদের জন্য নতুন ভিসা নীতি
- সরকারি চাকরিজীবীদের ‘সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়’
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- টানা তিন দফা কমার পর বাড়ল সোনার দাম, আজকের দর জেনে নিন
- কলকাতা ভ্রমণের আগে জেনে নিন, বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
- কোটি টাকা নিয়ে পালিয়েও গাড়ি রেখে গেলেন চালক, মালিককে যা লিখলেন
- সুদের হার কমার প্রভাবে সোনার দামে বড় উত্থান
- আবারও শক্তিশালী ভূমিকম্প, নতুন আতঙ্ক
- ভয়াবহ বন্যা, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ
- মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা, জরিমানা ৬ হাজার
- সাত বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহকের পাওনা পরিশোধ
- শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি
- ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- বদলে যাবে ইস্টার্ন রিফাইনারি, হলো ১ বিলিয়ন ডলারের চুক্তি
- সংসদে মির্জা আব্বাসকে দেখে এমপিদের প্রতিক্রিয়া
- উল্টোপথে মন্ত্রীর গাড়ি, পুলিশের ব্যবস্থা
- ইউক্রেনকে পেছনে ফেলে খেলাপি ঋণে বিশ্বসেরা বাংলাদেশ!
- প্রাইম ব্যাংকের স্পনসরের শেয়ার হস্তান্তরের ঘোষণা
- রিলায়েন্স ওয়ানের মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে ফান্ড ব্যবস্থাপক
- মার্কেন্টাইল ব্যাংকের স্পনসর শেয়ার সন্তানদের মধ্যে শেয়ার বণ্টন
- ভয়াবহ বন্যার পর ৩ দেশকে দায়ী করল নেপাল, চায় ক্ষতিপূরণ
- বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, জানুন প্রথম ও দ্বিতীয় পর্বের সময়সূচি
- ‘অবিবাহিতা’ পরিচয়ে বিয়ে, পরে যা জানতে পারলেন স্বামী
- বন্ধ থেকে উন্মুক্ত ফান্ডে রূপান্তর: ভ্যানগার্ড এএমএল ফান্ডের বিশেষ সভার তারিখ নির্ধারণ
- ০৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা
- ০৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাবা হাসপাতালে শয্যাশায়ী, জমির দলিল নিয়ে মেয়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন
- সাত কোম্পানির গ্রাহকদের হাতে সাড়ে ১৪ কোটি টাকা, জানুন কারা পেলেন
- নিজের কবরের পাশে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত অভিনেতা নাদির খানের
- বিএসইসির অনুমোদনের পর রূপালি ব্যাংক ফান্ডে নতুন সিদ্ধান্ত
- বিরোধী দলকে সভাপতি না দেওয়ায় সংসদে তীব্র বিতর্ক, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- বাংলাদেশে পুরোপুরি থেমে গেল নেপালের বিদ্যুৎ
- এবার হরমুজ প্রণালিও নিজের নামে করতে চান ট্রাম্প!
- রংপুরে ৪ খুনের ঘটনায় সামনে এলো মাস্টারমাইন্ডের নাম
- টাকা তুলতে আবেদন ৩৭ হাজার গ্রাহকের, মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত
- জেড ক্যাটাগরির শেয়ারে বড় বাধা সরাল বিএসইসি
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- নাম ডাকতেই দেখা গেল এমপি নেই, স্পিকারের এক মন্তব্যে সংসদে হাসি
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- সংসদের উচ্চকক্ষ নিয়ে সুখবর; জাতীয় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- মেঘনা গ্রুপের বহরে নতুন সমুদ্রগামী জাহাজ, সংখ্যা দাঁড়াল ২৮টি













