×
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

প্রাইম ব্যাংকের স্পনসরের শেয়ার হস্তান্তরের ঘোষণা

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১৫:৪৭:৫৫
প্রাইম ব্যাংকের স্পনসরের শেয়ার হস্তান্তরের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের স্পনসর মোহাম্মদ নাদের খান তাঁর মালিকানাধীন কোম্পানির ৯৪ লাখ ২৫ হাজার শেয়ার মেয়ে সৈয়দা তাসনুভা খানমকে উপহার হিসেবে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্পনসর মোহাম্মদ নাদের খান তাঁর মেয়ে এবং কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার সৈয়দা তাসনুভা খানমের কাছে মোট ৯৪ লাখ ২৫ হাজার শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে এসব শেয়ার হস্তান্তর করা হবে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

গত ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই ৩০ কার্যদিবসের সময় গণনা শুরু হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

অর্থাৎ, প্রাইম ব্যাংকের স্পনসর মোহাম্মদ নাদের খান তাঁর নিজের মালিকানাধীন মোট ৯৪ লাখ ২৫ হাজার শেয়ার মেয়ে সৈয়দা তাসনুভা খানমের কাছে উপহার হিসেবে হস্তান্তর করবেন। তিনি বর্তমানে কোম্পানিটির একজন সাধারণ শেয়ারহোল্ডার।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে