×
ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

আবারও খবরের শিরোনামে সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১০:২৮:৫০
আবারও খবরের শিরোনামে সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’

নিজস্ব প্রতিবেদক : ‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে।

একই সঙ্গে বিআরটিএর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে।গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এসব বদলি ও দায়িত্ব পুনর্বিন্যাসের তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে বদলি করা হয়েছে। ফলে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে পরিদর্শনের সময় কর্মকর্তা মো. মাসুদ আলমকে উদ্দেশ করে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’

ওবায়দুল কাদেরের সেই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই মাসুদ আলমকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়।

এবার প্রশাসনিক বদলির খবর প্রকাশের পর আবারও আলোচনায় এসেছে সেই পুরোনো মন্তব্য। চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে