ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

২০২৬ সেপ্টেম্বর ০১ ১৮:৫৭:২৩
২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় দুই সন্তানকে হত্যার পর কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে নিহত কামাল হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন এবং তার মোট সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের কারণে প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে তার বাবার বাড়ি চলে যান।

এরপর ওই দুই শিশু সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর) বাড়িতে বাবার সঙ্গে ছিল। প্রাথমিকভাবে শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সময়ে কামাল হোসেন বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তথ্যে পাওয়া গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে