সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর
নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ ও ব্যক্তি শ্রেণির আমানতকারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের জমা রাখা মূল টাকা এককালীন তুলে নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে আমানতের বিপরীতে প্রাপ্য বা অর্জিত কোনো মুনাফা পাওয়া যাবে না।
‘ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় বাংলাদেশ ব্যাংক এ সুবিধা দিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে এ জন্য আবেদন নেওয়া শুরু করবে ব্যাংকটির শাখাগুলো।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের সাধারণ ও ব্যক্তি শ্রেণির আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাবের সম্পূর্ণ স্থিতি এবং মেয়াদি আমানতের মূল টাকা এককালীন উত্তোলন করতে পারবেন।
এই অর্থ হস্তান্তরগ্রহীতা ব্যাংককে পরিশোধ করতে হবে। অর্থাৎ, আমানতকারী আগের ব্যাংকগুলোতে নিজের অর্থে যে মূল টাকা জমা রেখেছিলেন, তা ফেরত পাওয়ার সুযোগ পাবেন।
তবে ওই আমানতের বিপরীতে প্রাপ্য বা ইতোমধ্যে অর্জিত মুনাফা এই সুবিধার আওতায় পাওয়া যাবে না।মূল টাকা এককালীন তুলে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও রাখা হয়েছে।
কোনো আমানতকারী এ সুবিধা গ্রহণ করলে সেটিকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে ওই আমানতকারীর পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। পরবর্তী সময়ে ওই হিসাবের বিপরীতে আর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না।
সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাব থেকে আমানতকারীরা মূল টাকা তুলে নিতে পারবেন। এর মধ্যে রয়েছে—আল-ওয়াদিয়া চলতি হিসাব;মুদারাবা সঞ্চয়ী হিসাব;মেয়াদি আমানত;এমটিডিআর;ডিপিএসসহ অন্যান্য আমানত হিসাব।
তবে যারা হিসাব বন্ধ না করে চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। অর্থাৎ, এককালীন মূল টাকা তুলে নেওয়ার সুবিধা না নিয়ে হিসাব চালু রাখলে সংশ্লিষ্ট হিসাবের নিয়ম অনুযায়ী মুনাফা পাওয়ার সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকেই ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর কথা রয়েছে।
তবে শাখা ও উপশাখায় নগদ অর্থের চাহিদা নির্ধারণ, বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করা এবং নিরাপদ নগদ ব্যবস্থাপনাসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে কয়েক দিন সময় প্রয়োজন। এ কারণে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকটির সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবে পূর্ণমাত্রায় চালু হলে ভবিষ্যতে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ থাকবে।
মুসআব/
পাঠকের মতামত:
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর
- নতুন নিয়মে জমির নামজারি, কোন কাগজ লাগবে জানুন
- পে স্কেল নিয়ে বড় খবর, একসঙ্গে আসছে বেশ কয়েকটি প্রজ্ঞাপন
- স্বর্ণ কিনতে বড় সুখবর, এক ধাক্কায় কমল ভরির দাম
- ‘দুই দিনের মধ্যে বড় কিছু ঘটবে’—সাগর-রুনি হত্যা তদন্তে চাঞ্চল্যকর দাবি
- গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ৭ বছর পর রাশেদের ভাগ্যে জিএস পদ
- ঋণখেলাপিদের জন্য সুখবর, যে সুবিধা মিলবে শুধু বড়দের
- শেয়ারবাজারে ভালো মানের কোম্পানি আনতে নতুন উদ্যোগ বিএসইসির
- যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের পাল্টা হামলা
- অনুমোদন পেল নবম পে-স্কেল, কার্যকর ধরা হবে ১ জুলাই
- ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- ইরান-ভারত সম্পর্ক নিয়ে মোদি-পেজেশকিয়ানের গুরুত্বপূর্ণ বৈঠক
- পরীক্ষার্থীদের জন্য বড় খবর, এসএসসি নিয়ে চূড়ান্ত ইঙ্গিত শিক্ষামন্ত্রীর
- কলার আকার নয়, পুষ্টিগুণ নির্ভর করে যেসব বিষয়ের ওপর
- ‘ফিল্মি স্টাইলে’ চলন্ত ট্রাক থেকে মুরগি চুরি, নিহত ৩
- দুই ব্যাংকের ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- দুই আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে পরিবর্তন
- চলতি বছরেই স্ক্রিপ নেটিং চালুর লক্ষ্য: ডিএসই চেয়ারম্যান
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে দুদিনেই ‘দুঃসংবাদ’
- নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় শেয়ারবাজারে অস্থিরতা
- নবম পে স্কেল নিয়ে বড় সিদ্ধান্ত, মন্ত্রিসভায় উঠছে ৪ ধাপের প্রস্তাব
- ৩১ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩১ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩১ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩১ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ বলেই বিপাকে উচ্চশিক্ষামন্ত্রী মন্ত্রী
- মক্কা থেকে ফিরে ‘মক্কা প্যাক্ট’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
- ব্যাটারি কোম্পানিতে অভিযান, বেরিয়ে এলো ৩১৮ কোটি টাকার ভ্যাট ফাঁকি
- মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার হস্তান্তরের ঘোষণা পৃষ্ঠপোষকের
- ‘আমি তোমাকে অনেক ভালোবাসি’
- শরীরের ছোট মনে হওয়া ৭ পরিবর্তনই হতে পারে বড় রোগের ইঙ্গিত
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- ‘সবুজ মাংস’ নিয়ে আতঙ্ক, ল্যাব রিপোর্টে যা জানা গেল
- ডেনমার্কে স্টুডেন্ট পারমিটে নতুন নিয়ম, যে ৯ সুবিধা পাবেন না
- কড়া বক্তব্যের পরই বদলে গেল সুর, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর হাসি
- ব্যাংকে ফিরছে ঘরে রাখা টাকা, জুনে কমেছে ১৩ হাজার কোটি
- ‘বাংলাদেশে এখন বোনকেও কিস করতে পারবো না’
- ‘ঘুষ দেব না, ঘুষের তথ্য প্রকাশ করব’—১৭ বছরের শাহেদের ব্যতিক্রমী উদ্যোগ
- নিজ সন্তান বিক্রি করে আইফোন ক্রয়!
- পদ্মা ইসলামী লাইফে সংকট কাটছে না, তহবিল ঘাটতি ৩২৭ কোটি
- শুধু কাগজে-কলমে মুনাফা দেখে বিনিয়োগ নয়, দেখতে হবে ব্যবসার প্রকৃত বাস্তবতা
- ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- পতন ঠেকাতে নেই দৃশ্যমান উদ্যোগ, শেয়ারবাজারে আস্থার সংকট
- ৩০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির আদেশের পর এসইএমএলআইবিবিএল শরিয়াহ ফান্ডের রূপান্তর প্রস্তাব
- গ্রাহক আদায় বাড়ায় ওয়ালটন হাই-টেকের নগদ প্রবাহে বড় উন্নতি
- শনিবার ২৯ আগস্ট জেনে নিন ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম
- ফ্রিজে টয়লেট পেপার রাখার আগে জেনে নিন এর আসল উপকারিতা
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- স্বর্ণের দাম কমিয়ে নতুন দর ঘোষণা বাজুসের
- ২৪ স্টেশন নিয়ে আসছে নতুন মেট্রোরেল
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- বিএসইসির তদন্ত শুরুর পর দুই কোম্পানির শেয়ার দরে ধস
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- ওয়ালটন হাইটেকের ডিভিডেন্ড ঘোষণা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন













