বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
নিজস্ব প্রতিবেদক : টানা পতনের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবারও বড় দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ (২৩ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে। তবে টাকার অংকে লেনদেন আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।
বাজারসংশ্লিষ্টদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে যে ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ন্ত্রণে বর্তমান কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাদের মতে, টানা পতনের পর গত সপ্তাহের শেষ কর্মদিবসে সূচকে নামমাত্র উত্থান দেখা গেলেও সেটি বাজারে আস্থা ফেরানোর মতো কোনো পরিবর্তন আনতে পারেনি।
বাজারসংশ্লিষ্টরা আরও বলেন, সাম্প্রতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করলে মনে হয়, যারা বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। তা না হলে শেয়ারবাজারের এমন বেহাল পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে যে স্থিতিশীলতার আভাস তৈরি হয়েছিল, বর্তমান কমিশনের সময়ে তা অনেকটাই ম্লান হয়ে গেছে। কোনোভাবেই ধারাবাহিক পতনের ধারা থেকে বাজার বের হতে পারছে না। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে।
তাদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে শেয়ারবাজারের অবস্থা আরও করুণ হতে পারে। তাই বাজারের স্থিতিশীলতা ফেরাতে কমিশনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে তারা বলেছেন, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কমিশনের সদস্যদের সম্মানের সঙ্গে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত।
বাজারসংশ্লিষ্টদের কেউ কেউ আরও সতর্ক করে বলেন, পরিস্থিতির উন্নতি না হলে বর্তমান কমিশনের বিরুদ্ধে বিনিয়োগকারীরা রাস্তায় নামতে বাধ্য হতে পারেন। তখন ব্যর্থতার দায় নিয়ে কমিশনকে অপমানজনক পরিস্থিতিতে পদত্যাগ করতে হতে পারে। তাই বিনিয়োগকারীদের দাবি, কমিশন হয় বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনুক, নতুবা সম্মানের সঙ্গে দায়িত্ব থেকে সরে দাঁড়াক।
অন্যদিকে বিনিয়োগকারীদের অভিযোগ, বর্তমান কমিশনকে শেয়ারবাজার নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। ধারাবাহিক উত্থানের সময় বাজারে যে পরিমাণ পুঁজি ফিরেছিল, পরবর্তী সময়ে টানা পতনের কারণে তা ধীরে ধীরে কমে যাচ্ছে।
বিনিয়োগকারীরা প্রশ্ন তুলেছেন, শেয়ারবাজার সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিরা কেন নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বে রয়েছেন। তাদের মতে, শেয়ারবাজার সম্পর্কে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদেরই কমিশনের দায়িত্বে থাকা উচিত।
তাদের অভিযোগ, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে বাজারে অস্থিরতা বেড়েছে। এর ফলে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখে অনেকে নতুন করে বিনিয়োগ করেছিলেন এবং আরও অনেকে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বর্তমানে বাজারের এমন পরিস্থিতিতে তারা নতুন করে বিনিয়োগ করতে আস্থা পাচ্ছেন না।
বিনিয়োগকারীদের ভাষ্য, কমিশনের উচিত দ্রুত বাজারকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা। অন্যথায় তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। পরিস্থিতির পরিবর্তন না হলে বিনিয়োগকারীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে পারেন বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৫ হাজার ৭২২ দশমিক ২১ পয়েন্টে নেমে এসেছে। একইভাবে ডিএসইর শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৫ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ১৪০ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ সূচক ১৭ দশমিক ০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৫ দশমিক ৪৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে মাত্র ৩২টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৩২৪টির দর কমেছে এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে।
তবে সূচকের বড় পতনের মধ্যেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে প্রায় ৭১১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৭১ কোটি ৯৮ লাখ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৩৯ কোটি ১৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সিএসইতে ১৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানে সিএসইতে লেনদেন উল্লেখযোগ্যভাবে কমেছে।
সিএসইতে আজ লেনদেনে অংশ নেওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ১৪৭টির দর কমেছে এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ দশমিক ০৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৪১৭ দশমিক ৩৩ পয়েন্টে নেমে এসেছে। এর আগের কর্মদিবসে সূচকটি ৭ দশমিক ৮৩ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- মেসেজে সালামের জবাব না দিলে কি গুনাহ হবে? জানুন বিস্তারিত
- প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি








.jpg&w=50&h=35)

