ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বিএসইসির নির্দেশনায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পর্ষদ প্রকাশ

২০২৬ আগস্ট ২৭ ১১:৪৩:৩৬
বিএসইসির নির্দেশনায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পর্ষদ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদের বর্তমান সদস্যদের তালিকা জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্যমতে, বিএসইসির ১৮ জুন ২০২৬ তারিখের নির্দেশনা, যার রেফারেন্স নম্বর BSEC/ICSD/SRIC/2026-313/part-03/123, অনুযায়ী নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদের ৬৪তম সভা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ৬৩তম পর্ষদ সভায় যে কাঠামো ছিল, সেটিই বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় ৬৩তম পর্ষদ সভা অনুযায়ী কোম্পানিটির বর্তমান পরিচালনা পর্ষদে রয়েছেন—চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে মিসেস সাইকা মাজেদ, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অধ্যাপক ড. মো. জোনায়েদ শফিক, পরিচালক ড. সৈয়দ আহমেদ, পরিচালক জাভেদ কায়সার আলী, পরিচালক মিসেস তারানা আহমেদ এবং পরিচালক মিসেস মাসুমা পারভিন।

এ ছাড়া স্ট্রাটাস হোল্ডিংস লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে রয়েছেন জনাব খোন্দকার সাব্বির মোহাম্মদ কবির। স্বতন্ত্র পরিচালক হিসেবে রয়েছেন ব্যারিস্টার-অ্যাট-ল’ জনাব মোহাম্মদ আরিফ বিল্লাহ এবং অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম।

কোম্পানিটি জানিয়েছে, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ৬৩তম বোর্ড সভায় বিদ্যমান পরিচালনা পর্ষদের গঠনই বর্তমানে বহাল রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে