ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

২০২৬ আগস্ট ২৪ ১৫:৪৮:৫৫
২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৪ মার্চ থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হবে।

পরীক্ষার বিস্তারিত রুটিন, বিষয়ভিত্তিক তারিখ ও অন্যান্য নির্দেশনা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরবর্তী সময়ে জানানো হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে