সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠনে গতি, ঋণ আদায়ে আইনি ও বিকল্প উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পুনর্গঠন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ব্যাংকটির খেলাপি ঋণ আদায়ে ইতোমধ্যে প্রায় ১০ হাজার মামলা দায়ের করা হয়েছে। আরও কিছু মামলা দায়েরের প্রক্রিয়ায় রয়েছে। একই সঙ্গে শাখার অবস্থান, ব্যবসার সম্ভাবনা, গ্রাহকসেবা এবং পরিচালন ব্যয় বিবেচনায় ব্যাংকটির ৭৮০টি শাখা ও ১ হাজার ৫০০টি বিজনেস ইউনিট একীভূত ও যৌক্তিকীকরণের কাজ চলছে। এসব কার্যক্রম নিয়মিতভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্টের (বিআরডি) অনুষ্ঠিত এক সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভায় ব্যাংকটির ঋণ আদায়, পুনর্গঠন এবং সার্বিক কার্যক্রমের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় ব্যাংকটির একীভূতকরণ ও পুনর্গঠন, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনায় পরিবর্তন, মানবসম্পদ সমন্বয়, শাখা একীভূতকরণ এবং তথ্যপ্রযুক্তি ও পরিচালনগত সমন্বয়ের অগ্রগতি তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ও তত্ত্বাবধানেই এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সভায় জানানো হয়, আমানতকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি বিবেচনায় খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মামলা করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে ঋণ আদায়ে কেবল প্রচলিত আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করা হচ্ছে না। দ্রুত ও কার্যকরভাবে ঋণ আদায়ের লক্ষ্যে এক্সিট পলিসি এবং অল্টারনেটিভ ডিসপিউট রেজ্যুলেশনের মতো সমঝোতাভিত্তিক বিকল্প ব্যবস্থাও কাজে লাগানো হচ্ছে।
ব্যাংকটির পূর্ববর্তী মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে সংঘটিত অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতি এবং সম্পদের অপব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে পরিচালিত ফরেনসিক অডিটও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
গত ছয় মাসে সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য দিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। পাশাপাশি গত ১৬ জুলাই থেকে ব্যাংকটিতে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে ব্যাংকটির প্রায় ১৬ হাজার কর্মকর্তা-কর্মচারীর পদমর্যাদা, দায়িত্ব এবং সাংগঠনিক কাঠামো প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের কাজও চূড়ান্ত করা হয়েছে।
পাঁচটি ব্যাংকের কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসার লক্ষ্যে কোর ব্যাংকিং সিস্টেম, সুইফট ও আরএমএসহ তথ্যপ্রযুক্তি অবকাঠামো একীভূত করার কাজও এগিয়ে চলছে।
এ ছাড়া আমানতকারীরা যাতে পাঁচটি ব্যাংকের যেকোনো শাখা থেকে নিজেদের আমানতের অর্থ উত্তোলন করতে পারেন, সে জন্য একটি অভিন্ন ইন্টারফেস চালুর কাজ সম্পন্ন হয়েছে।
শাখা ও বিজনেস ইউনিট একীভূতকরণ প্রসঙ্গে সভায় জানানো হয়, সম্মিলিত ইসলামী ব্যাংকের ৭৮০টি শাখা এবং ১ হাজার ৫০০টি বিজনেস ইউনিট একীভূত ও যৌক্তিকীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। শাখার অবস্থান, ব্যবসায়িক সম্ভাবনা, গ্রাহকসেবা এবং পরিচালন ব্যয়ের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠন, ঋণ আদায়, মামলা নিষ্পত্তি, মানবসম্পদ ব্যবস্থাপনা, শাখা ও বিজনেস ইউনিট একীভূতকরণ এবং প্রযুক্তিগত সমন্বয়ের অগ্রগতি ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্ট নিয়মিত পর্যালোচনা ও ফলোআপ করছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এসব সমন্বিত পদক্ষেপের ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের সুশাসন, পরিচালন দক্ষতা এবং আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে খেলাপি ঋণ আদায়ের গতি বাড়ানো, পরিচালন ব্যয় কমানো এবং ব্যাংকের আটকে থাকা অর্থ উৎপাদনশীল খাতে পুনঃপ্রবাহিত করা সম্ভব হবে।
৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা রাষ্ট্র-মালিকানাধীন দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের সম্পদ ও আমানত ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ব্যাংক।
এসএ খান/
পাঠকের মতামত:
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










