ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

স্বর্ণের দামে বড় অঙ্ক! এক নজরে আজকের দাম

২০২৬ আগস্ট ২৭ ১০:৪৬:২০
স্বর্ণের দামে বড় অঙ্ক! এক নজরে আজকের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে এসব দাম কার্যকর করে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত দেশের বাজারে এই দরেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।

বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস।

বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

এক নজরে আজকের দাম

২২ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা/ভরি

২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা/ভরি

১৮ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা/ভরি

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা/ভরি

২২ ক্যারেট রুপা: ৫ হাজার ৪৮২ টাকা/ভরি

২১ ক্যারেট রুপা: ৫ হাজার ২৪৯ টাকা/ভরি

১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ৪৯১ টাকা/ভরি

সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৩৮৩ টাকা/ভরি

তবে গহনা কেনার সময় স্বর্ণের মূল দামের পাশাপাশি মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচ যুক্ত হতে পারে। তাই দোকানভেদে চূড়ান্ত মূল্য কিছুটা ভিন্ন হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে