ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

অনুমোদিত মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক

২০২৬ আগস্ট ২৭ ১১:৩৮:৪৯
অনুমোদিত মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ্-বাংলা ব্যাংক। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করবে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

একই সঙ্গে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারা ও অনুচ্ছেদগুলো বিশেষ প্রস্তাবের মাধ্যমে সংশোধনের সিদ্ধান্তও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।

তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে।

এ লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংকের ৫ম বিশেষ সাধারণ সভা আগামী ১৫ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। সভাটি সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সভার ডিজিটাল প্ল্যাটফর্মের সংযোগ পরবর্তী সময়ে জানানো হবে।

ইজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে