কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
নিজস্ব প্রতিবেদক: মশার উৎপাত থেকে রেহাই পেতে মশারি, কয়েল কিংবা স্প্রে ব্যবহারই এতদিন ছিল সাধারণ উপায়। তবে এবার মশা দমনে নতুন এক হাইটেক প্রযুক্তি নিয়ে এসেছে চীন। ফটোন মেট্রিক্স (Photon Matrix) নামের একটি লেজারভিত্তিক ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে মশা শনাক্ত করে লেজার রশ্মির মাধ্যমে তা ধ্বংস করতে পারে বলে নির্মাতাদের দাবি।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো দেখতে ছোট এই ডিভাইসটি চারপাশ স্ক্যান করে উড়ন্ত পোকামাকড়ের অবস্থান, দূরত্ব ও আকার শনাক্ত করে। মশা শনাক্ত হওয়ার পর দ্রুত তার গতিপথ হিসাব করে লেজার রশ্মি নির্দিষ্ট লক্ষ্যে পাঠানো হয়।
ডিভাইসটি মূলত লিডার (LiDAR) প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। একই ধরনের প্রযুক্তি স্বচালিত গাড়িতে আশপাশের পরিবেশ শনাক্ত করতে ব্যবহৃত হয়। নির্মাতাদের দাবি, এর উন্নত সংস্করণ প্রায় ২০ ফুট বা ৬ মিটার দূর থেকেও মশা শনাক্ত করতে পারে।
মশা শনাক্ত হওয়ার পর ডিভাইসের ভেতরের বিশেষ তড়িৎ-চৌম্বকীয় আয়না দ্রুত ঘুরে লেজারকে নির্দিষ্ট লক্ষ্যের দিকে নির্দেশ করে। নির্মাতাদের দাবি, প্রতি সেকেন্ডে ৩.৩ ফুট গতিতে উড়তে থাকা ২ থেকে ২০ মিলিমিটার আকারের বিভিন্ন পোকামাকড়ও এটি ধ্বংস করতে সক্ষম।
তবে মশার পাশাপাশি উপকারী পোকামাকড় ভুল করে আক্রান্ত হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দাবি, নির্ধারিত বৈশিষ্ট্যের সঙ্গে মিল পাওয়া গেলেই কেবল লেজার ফায়ার করবে।
ফটোন মেট্রিক্স ডিভাইসটি ৪৫০ ন্যানোমিটারের দৃশ্যমান নীল লেজার এবং ৯৭৬ ন্যানোমিটারের অদৃশ্য ইনফ্রারেড লেজার—দুই সংস্করণে পাওয়া যাচ্ছে। অদৃশ্য ইনফ্রারেড লেজারের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে। সরাসরি চোখে লেজার রশ্মি প্রবেশ করলে গুরুতর ও স্থায়ী চোখের ক্ষতি হতে পারে।
আন্তর্জাতিক বাজারে ডিভাইসটির আগাম বুকিং শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাধারণ সংস্করণের দাম প্রায় ১ হাজার ৮৮ ডলার, আর ঘরের বাইরে ব্যবহারের জন্য ঘূর্ণায়মান বেজসহ সংস্করণের দাম প্রায় ১ হাজার ১১৮ ডলার।
তবে ২০২৬ সালের জুন পর্যন্ত পণ্যটির প্রয়োজনীয় নিরাপত্তা সনদ ও স্বাধীন পরীক্ষার প্রক্রিয়া চলমান ছিল বলে উল্লেখ করা হয়েছে। এসব পরীক্ষা ও সনদ সম্পন্ন হওয়ার পর প্রযুক্তিটি মশা নিয়ন্ত্রণে কতটা কার্যকর ও নিরাপদ, তা আরও পরিষ্কার হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- কয়েল-মশারি নয়, এবার মশা মরবে লেজারের গুলিতে!
- পরিচালক বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সিটি ব্যাংক
- অবশেষে প্রকাশ হলো এসএসসি রুটিন
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের













