বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য সুখবর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। আদালত বলেছে, এই নীতি প্রণয়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
শুক্রবার (২১ আগস্ট) নিউইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন আদালতের বিচারক জিনেট ভার্গাস এ রায় দেন। তিনি ট্রাম্প প্রশাসনের জানুয়ারিতে নেওয়া এই নীতিকে ‘স্পষ্টতই বেআইনি’ বলে উল্লেখ করেন। আদালতের মতে, ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে নীতিটি সাংঘর্ষিক।
চলতি বছরের জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করে। ২১ জানুয়ারি থেকে এই নীতি কার্যকর হয়।
মার্কিন প্রশাসনের যুক্তি ছিল, এসব দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি বিভিন্ন সুবিধার ওপর নির্ভরশীল বা ‘পাবলিক চার্জ’ হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি। সেই আশঙ্কা থেকে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
এই তালিকায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশ ছিল।
বিচারক ভার্গাসের রায়ের মূল বিষয় ছিল—জাতীয়তার ভিত্তিতে কোনো দেশের নাগরিকদের জন্য একসঙ্গে অভিবাসী ভিসা স্থগিত করার মতো ক্ষমতা পররাষ্ট্র দপ্তরের নেই।
রায়ে বলা হয়, ফেডারেল অভিবাসন আইন কনসুলার কর্মকর্তাদের ভিসা প্রক্রিয়ার ওপর পররাষ্ট্রমন্ত্রীর এমন সরাসরি হস্তক্ষেপের ক্ষমতা সীমিত করেছে। ফলে শুধু আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা না দেওয়ার নীতি বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।
আদালত আরও মনে করেছে, কোনো ব্যক্তির ভিসা আবেদন মূল্যায়নের ক্ষেত্রে ব্যক্তিগত পরিস্থিতি ও আইনগত যোগ্যতা বিবেচনা করার পরিবর্তে পুরো একটি দেশের নাগরিকদের ওপর একই নিষেধাজ্ঞা প্রয়োগ করা আইনসম্মত নয়।
আদালতের এই রায় বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা পাওয়ার পথে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশেষ করে পরিবারভিত্তিক বা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের উদ্দেশ্যে আবেদন করা ব্যক্তিদের ক্ষেত্রে স্থগিত নীতির কারণে তৈরি বাধা দূর হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তবে আদালতের রায়ের অর্থ এই নয় যে ৭৫ দেশের সব আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে ভিসা পেয়ে যাবেন। যেসব আবেদন ওই স্থগিত নীতির কারণে আটকে বা প্রত্যাখ্যাত হয়েছিল, সেগুলোকে আইন অনুযায়ী আবার বিবেচনার সুযোগ তৈরি হবে; আবেদনকারীদের অন্যান্য ভিসা-সংক্রান্ত যোগ্যতাও পূরণ করতে হবে।
এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্ত অভিবাসী ভিসা নিয়ে—অর্থাৎ যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের উদ্দেশ্যে যেতে চান, তাদের ভিসা।
এটি সাধারণ পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া নন-ইমিগ্র্যান্ট ভিসার ওপর সরাসরি প্রযোজ্য নয়। জানুয়ারিতে ৭৫ দেশের ভিসা স্থগিতের ঘোষণার সময়ও মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, পর্যটক বা স্বল্পমেয়াদি ভিসাধারীরা এই স্থগিতাদেশের আওতায় ছিলেন না।
এই নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিবাসী অধিকার সংগঠন, ভিসা আবেদনকারী এবং তাদের মার্কিন নাগরিক স্বজনদের পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ৭৫ দেশের নাগরিকদের জাতীয়তার ভিত্তিতে একযোগে অভিবাসী ভিসা স্থগিত করা ফেডারেল আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শুক্রবারের রায়ে বিচারক ভার্গাস সেই নীতিকে বাতিল করে দেন। ফলে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে এটি আদালতের বড় ধরনের আইনি বাধা হিসেবে দেখা হচ্ছে।
তবে রায়ের পর মার্কিন প্রশাসন পরবর্তী পদক্ষেপ হিসেবে কী করবে, তা নিয়ে আরও আইনি প্রক্রিয়া হতে পারে। ফলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য বাস্তবে ভিসা প্রক্রিয়া কত দ্রুত স্বাভাবিক হবে, সেটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরবর্তী নির্দেশনার ওপর নির্ভর করবে।
মুসআব/
পাঠকের মতামত:
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আলোচিত তাহসিফ সাউরির পরিচয়
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কহিনুর কেমিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা’ রোনালদো
- তাহসিফের সঙ্গে হাসিনার ভিডিওর যোগসূত্র, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- জনতা ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা
- ৬ লাইফ ইন্সুরেন্সে লালবাতি, বিপদে লাখ লাখ গ্রাহক













