ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬

মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব

২০২৬ আগস্ট ২২ ১৮:২৩:২৭
মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। শনিবার তার পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, পদত্যাগের সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হয়েছে।

মন্ত্রিত্ব ছাড়ার পর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুসারে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বে থাকা অবস্থায় জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা পাবেন। একই সঙ্গে মন্ত্রী হিসেবে প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধাও তিনি ভোগ করবেন।

অন্যদিকে, বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে। শুক্রবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী দাপ্তরিক দায়িত্বের বণ্টন ও পুনর্বণ্টন করেছেন। ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন এসেছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে