ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর

২০২৬ আগস্ট ২৩ ১০:১২:২৯
বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ও সফরের শর্ত নিয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যেকোনো সম্পর্ক কার্যকর ও টেকসই রাখতে হলে তা অবশ্যই ‘পারস্পরিক স্বার্থের’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

শনিবার (২২ আগস্ট) দিল্লিতে আয়োজিত ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরামে বাংলাদেশ–ভারত সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন জয়শঙ্কর। বাংলাদেশের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থের গুরুত্ব তুলে ধরেন।

জয়শঙ্কর বলেন, যেকোনো সম্পর্ক টিকে থাকার অন্যতম প্রধান শর্ত হলো দুই পক্ষের জন্যই তা লাভজনক হওয়া। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কও একতরফাভাবে পরিচালিত হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কখনোই আশা করেন না যে প্রতিবেশী দেশগুলো শুধু ভারতের স্বার্থ বিবেচনা করবে। বরং প্রতিবেশী দেশগুলোর স্বার্থ বোঝা ও সম্মান করাও ভারতের দায়িত্ব। একইভাবে প্রতিবেশীদের কাছ থেকেও তিনি পারস্পরিক বোঝাপড়া ও সম্মান প্রত্যাশা করেন।

জয়শঙ্করের মতে, দুই দেশের স্বার্থের মধ্যে সমন্বয় বা অভিন্ন জায়গা তৈরি হলেই সম্পর্ক আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব। পারস্পরিক স্বার্থের এই মেলবন্ধনই যেকোনো দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে