মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে সাংবাদিকদের প্রশ্ন না করার অনুরোধ জানিয়েছিল ভারতীয় পক্ষ। কিন্তু বৈঠকের শুরুতে সেই অনুরোধের কথা ভুলে গিয়ে ট্রাম্প সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেন। এরপর বৈঠকটি প্রায় ৪৫ মিনিটের সংবাদ সম্মেলনে পরিণত হয় বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
গত শনিবার (২২ আগস্ট) ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা তুলে ধরেন গোর।গত ১৭ জুন ফ্রান্সের এভিয়ান-লে-বাঁয়ে জি-৭ সম্মেলনের ফাঁকে মোদী ও ট্রাম্পের বৈঠক হয়। বৈঠকের আগে ট্রাম্পের সঙ্গে তাঁর কথোপকথনের বর্ণনা দেন সার্জিও গোর।
তিনি জানান, বৈঠকের আগে ট্রাম্প ও তিনি মঞ্চের পেছনে ছিলেন। সে সময় ট্রাম্প জানতে চান, ভারতীয় পক্ষ আলোচনায় কী কী বিষয় তুলতে পারে।
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে গোর ট্রাম্পকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ অনুরোধের কথা জানান। ভারতীয় পক্ষ জানিয়েছিল, সাংবাদিকদের বৈঠকে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে, তবে পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলন যেন না হয়।
গোরের ভাষ্য অনুযায়ী, তিনি ট্রাম্পকে সরাসরি জানিয়েছিলেন যে ভারতীয় পক্ষ সাংবাদিকদের কোনো প্রশ্ন চায় না। ট্রাম্প তখন এতে সম্মতি জানিয়ে বলেছিলেন, ‘ঠিক আছে, কোনো সমস্যা নেই।’
বৈঠক শুরুর সময় প্রায় ৫০টি ক্যামেরা নিয়ে সাংবাদিকরা উপস্থিত ছিলেন বলে জানান গোর। মোদী ও ট্রাম্প মুখোমুখি বসে কয়েক মিনিট করে বক্তব্য দেওয়ার পর ট্রাম্প সাংবাদিকদের দিকে ফিরে জানতে চান, ‘কোনো প্রশ্ন আছে?’
গোরের দাবি, ট্রাম্পের ওই প্রশ্নের পরই পরিস্থিতি পাল্টে যায়। সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পেয়ে গেলে বৈঠকটি প্রায় ৪৫ মিনিটের একটি সংবাদ সম্মেলনে রূপ নেয়।
মার্কিন রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, ওই সময় ‘সবকিছুই আলোচনার টেবিলে’ চলে আসে।
ভারতের পক্ষ থেকে সাংবাদিকদের প্রশ্ন না করার অনুরোধ করা হয়েছিল—গোরের এমন বক্তব্য নিয়ে নয়াদিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মোদী-ট্রাম্পের ওই বৈঠকটি হয় হরমুজ প্রণালিতে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে। এর কয়েক দিন আগে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৈঠকে হরমুজ প্রণালিতে অবস্থানরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। মোদী ট্রাম্পকে জানান, সেখানে থাকা ভারতীয় নাবিকদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে ট্রাম্প নাবিকদের পেশাগত ঝুঁকিকে তুলনামূলকভাবে হালকাভাবে দেখান এবং নাবিকদের কাজকে ‘কঠিন পেশা’ হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে হরমুজ প্রণালির পরিস্থিতির পাশাপাশি ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়েও আলোচনা করেন দুই নেতা।ট্রাম্প সে সময় বলেছিলেন, ভারত ও যুক্তরাষ্ট্র একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- তাহসিফের মৃত্যুরহস্য: দীপকে জিজ্ঞাসাবাদে যা জানাল পিবিআই
- সোনার দামে ফের পতন, সোনার নতুন দাম নির্ধারণ
- দেশে ফেরা নিয়ে ভক্তদের ফাইনাল তথ্য দিলেন পিনাকী ভট্টাচার্য
- মানচিত্রে নতুন দেশ, হাসিনার কথাই কি সত্যি
- ডিভিডেন্ড ও ইপিএসে আলোচনায় এক নজরে ১০ কোম্পানির চিত্র
- আইএফআইসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো আনলিমা ইয়ার্ন
- প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ইর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা
- আফতাব অটোমোবাইলসের ডিভিডেন্ড ঘোষণা
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- রিলায়েন্স ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যমুনা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ঠাকুরগাঁও-১:বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত
- ব্যবসা বাড়লেও লোকসান বেড়েছে শেয়ারবাজারের কোম্পানির
- ধসের মুখে ইসলামী ব্যাংক: লোকসান সাড়ে তিন হাজার কোটি টাকা
- পোশাক শিল্প রক্ষায় টেকসই সবুজ অর্থায়নের জরুরি আহ্বান
- আইপিডিসি ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নতুন পে-স্কেলে বেতন বাড়লেও ইনক্রিমেন্ট মিলবে না যাদের
- এবি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১৬৯ কেন্দ্রের ফলে এগিয়ে ফয়সল, ভোটের ব্যবধান বিশাল
- রেকিট বেনকিজারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ১২ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- এলপিজি ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
- নম্বরপ্লেট নিয়ে সুখবর, বাড়তে পারে সময়সীমা
- পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- লিগ্যাসি ফুটওয়্যারের ডিভিডেন্ড ঘোষণা
- ৩ মাস পরপর মুনাফা পেতে চাইলে জেনে নিন এই সঞ্চয়পত্রের নিয়ম
- ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- সাউরির চাকরি হারানো ও হাসিনার ভিডিও—দুই বিষয়ে যা জানা গেল
- সব সম্পত্তির বিনিময়ে হলেও মুক্তি চান মাদ্রাসাশিক্ষক
- নাভানা সিএনজির ডিভিডেন্ড ঘোষণা
- কনসার্টে যত টাকা নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড গুলো
- তাহসিফের নিখোঁজ হওয়া রাতের বর্ণনা দিলেন সেই জুনিয়র বন্ধু
- বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলার
- ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য জানালো শাইনপুকুর সিরামিকস
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্বে শিবা শানু
- ৭৭ হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশে ঢুকছে জাপান
- সিকদার ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্টের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে ১০ টেক্সটাইল বন্ধ, বিপাকে হাজারো ক্ষুদ্র বিনিয়োগকারী
- স্বর্ণের দাম কমেছে, ২৪ অক্টোবরের পূর্ণাঙ্গ মূল্যতালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম এক নজরে
- মুন্নু ফেব্রিক্সের ডিভিডেন্ড ঘোষণা
- দুই কোম্পানি ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে সিটি গ্রুপ, লক্ষ্য ১২ হাজার কোটি টাকা উত্তোলন
- পাঁচ মিউচুয়াল ফান্ডে কারসাজির অভিযোগ, তদন্তে নেমেছে বিএসইসি
- ঋণ কেলেঙ্কারির ভারে ধ্বংসের দ্বারপ্রান্তে আইএফআইসি ব্যাংক
- সপ্তাহজুড়ে ৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইন শিথিলের পর চেয়ারম্যান একাই কিনছেন সাড়ে ১১ কোটি শেয়ার
- শাহজীবাজার পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- স্কয়ার টেক্সটাইলের ডিভিডেন্ড ঘোষণা
- কর্ণফুলি র্গাডেন সিটির সাথে সাবের হোসেন চৌধুরী সর্ম্পক
- সোনালী পেপারের ডিভিডেন্ড ঘোষণা













