ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা

২০২৬ আগস্ট ২৪ ১২:০১:৪৮
২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে—

রমনা বিভাগে ২৯ জন

লালবাগ বিভাগে ৪৫ জন

ওয়ারী বিভাগে ৫০ জন

মতিঝিল বিভাগে ৩৬ জন

তেজগাঁও বিভাগে ৬৭ জন

মিরপুর বিভাগে ১২৭ জন

গুলশান বিভাগে ৩১ জন

উত্তরা বিভাগে ৫০ জন

গোয়েন্দা বিভাগে ৫ জন

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি তলোয়ার, একটি ছোরা ও একটি গ্রেনেডও উদ্ধার করা হয়।

পুলিশ আরও উদ্ধার করেছে একটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা।

অভিযানে মাদকদ্রব্যের মধ্যে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৩৯ হাজার ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৩ দশমিক ২ গ্রাম গুঁড়া ইয়াবাও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে