অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচরে সুপার পেট্রোকেমিক্যালের বিদ্যমান সিআরইউ (ক্যাটালিস্ট রিফরমিং ইউনিট) প্ল্যান্টকে পূর্ণাঙ্গ রিফাইনারিতে সম্প্রসারণের কাজ চলছে—এমন অভিযোগ উঠেছে। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, নতুন রিফাইনারির জন্য প্রতিষ্ঠানটিকে কোনো প্রাথমিক বা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।
প্রতিষ্ঠানটির বর্তমান প্ল্যান্টে বছরে প্রায় ৬ লাখ ৫০ হাজার টন ন্যাফথা ও কনডেনসেট প্রক্রিয়াজাতের সক্ষমতা রয়েছে। প্রস্তাবিত সম্প্রসারণ বাস্তবায়িত হলে এর মোট সক্ষমতা প্রায় ২৫ লাখ ৭৫ হাজার টনে দাঁড়ানোর কথা।
নথিপত্র অনুযায়ী, সুপার পেট্রোকেমিক্যাল ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, সংরক্ষণ, পরিবহন ও প্রক্রিয়াজাত করে উৎপাদিত জ্বালানি নিজস্ব ব্যবস্থাপনায় বাজারজাতের অনুমতি চেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আবেদন করে।
আবেদনে বিদ্যমান সিআরইউ প্ল্যান্টের পাশাপাশি বছরে প্রায় ১৯ লাখ ২৫ হাজার টন ক্রুড ও কনডেনসেট পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি রিফাইনারি স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি ডিজেল, অকটেন ও পেট্রোল নিজস্ব ব্যবস্থাপনায় বিপণনের অনুমতিও চাওয়া হয়।
আবেদন পর্যালোচনায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি কমিটি গঠন করে। সাত সদস্যের ওই কমিটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির প্ল্যান্ট ও প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করে এবং পরে প্রতিবেদন জমা দেয়।
কমিটি নীতিমালার আলোকে প্রাথমিক অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করার সুপারিশ করলেও শেষ পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আবেদনটি নাকচ করে দেয়।
২০২৫ সালের ১৬ নভেম্বর জারি করা চিঠিতে মন্ত্রণালয় জানায়, সুপার পেট্রোকেমিক্যালের প্রস্তাব বিবেচনার সুযোগ নেই। একই সঙ্গে প্রতিষ্ঠানটির রিফাইনারি স্থাপন ও অপরিশোধিত জ্বালানি আমদানি করে নিজস্ব ব্যবস্থাপনায় বিপণনের জন্য কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি বলেও জানানো হয়।
আবেদন নাকচ হওয়ার পরও নতুন রিফাইনারির নির্মাণকাজ এগিয়ে নেওয়ার অভিযোগই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্ট নথি ও কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি রিফাইনারির জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও যন্ত্রপাতি স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে জ্বালানি পরিবহনের পাইপলাইনও নির্মাণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে পাইপলাইনটি এখনো ব্যবহার শুরু হয়নি।বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, রিফাইনারি নির্মাণের জন্য মন্ত্রণালয় বা বিপিসির কোনো অনুমোদন তাদের দেওয়া হয়নি।
২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিপিসির ১০১৭তম বোর্ড সভার কার্যবিবরণীতেও সুপার পেট্রোকেমিক্যালের আবেদন নাকচ হওয়ার বিষয়টি উঠে আসে।
সভায় বলা হয়, ইস্টার্ন রিফাইনারির ইউনিট-২ প্রকল্প অনুমোদিত হয়েছে। সেটি বাস্তবায়িত হলে দেশে সরকারি পর্যায়ে জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এ অবস্থায় নতুন করে কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে অপরিশোধিত তেল আমদানি ও প্রক্রিয়াজাত করে নিজস্ব ব্যবস্থাপনায় বাজারজাতের অনুমতি দেওয়ার বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, পেট্রোলিয়াম রিফাইনারি একটি কৌশলগত ও সংবেদনশীল অবকাঠামো। এ ধরনের প্রকল্পের ক্ষেত্রে সরকারের অনুমোদন, নিরাপত্তা, পরিবেশগত বিষয়, আমদানি ব্যবস্থা এবং জ্বালানি বাজারে এর প্রভাব বিবেচনা করা জরুরি।
বিপিসির সাবেক ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মতে, মন্ত্রণালয় বা বিপিসির অনুমোদন ছাড়া রিফাইনারি সম্প্রসারণ বা নির্মাণ বৈধ নয়। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে কয়েক ধাপে সরকারি অনুমোদনের প্রয়োজন হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্মসচিব জানিয়েছেন, সুপার পেট্রোকেমিক্যালের আগের সিআরইউ প্ল্যান্ট ছাড়া নতুন রিফাইনারির জন্য কোনো প্রাথমিক বা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।
বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানিয়েছেন, নতুন রিফাইনারি নির্মাণের বিষয়ে তাদের কাছে কোনো অনুমোদনপত্র নেই।
অন্যদিকে, সুপার পেট্রোকেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
সুপার পেট্রোকেমিক্যালের আবেদন যখন ইতোমধ্যে মন্ত্রণালয় নাকচ করেছে, তখন প্রতিষ্ঠানটি কীভাবে রিফাইনারির নির্মাণকাজ এগিয়ে নিচ্ছে—এটাই এখন মূল প্রশ্ন।
একই সঙ্গে প্রকল্পের যন্ত্রপাতি আমদানি, ব্যাংকিং সুবিধা, অর্থায়ন, নির্মাণ অনুমোদন এবং কর্ণফুলীর তলদেশ দিয়ে পাইপলাইন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকল্পটির বৈধতা, অনুমোদন প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় জ্বালানি নিরাপত্তার ওপর সম্ভাব্য প্রভাব স্পষ্ট করা প্রয়োজন।
মুসআব/
পাঠকের মতামত:
- দুধ খাঁটি নাকি ভেজাল, ঘরে বসে জানার সহজ উপায়
- তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রাশেদ খাঁনের কড়া বক্তব্য
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম জেনে নিন
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ
- কলকাতায় পূজামণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু
- বন্ধ হচ্ছে না শেয়ারবাজারের বিনিয়োগ শিক্ষাপ্রতিষ্ঠান বিএএসএম
- শাহজালালে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন উদ্যোগ
- অস্ত্র হাতে মাদকের আস্তানায় হানা দিলেন ইশরাক
- লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা
- তৃতীয় প্রান্তিকে ডেল্টা লাইফের আয়-ব্যয়ের হিসাবে বড় পরিবর্তন
- রেনেটার ডিভিডেন্ড ঘোষণা
- বছরজুড়ে আর্থিক সূচকে ইতিবাচক ধারা, আসছে সুখবর!
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- ঋণ শোধেই রাজস্বের ১৪ শতাংশ শেষ, বিপাকে গরিব দেশগুলো: আইএমএফ
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১৯ কোম্পানি
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন










