ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের

২০২৬ আগস্ট ২৪ ১২:২৪:১৯
কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সেনানিবাসে ৫.০০৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও সেখান থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) স্বাক্ষর করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোলারন পাওয়ার লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কুমিল্লা সেনানিবাসের স্টেশন সদর দপ্তরের সঙ্গে এ বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে। চুক্তির আওতায় কুমিল্লা সেনানিবাসে ৫.০০৫ মেগাওয়াটপিক (ডিসি) ক্ষমতার গ্রাউন্ড-মাউন্টেড সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।

প্রকল্পটি ওপেক্স/বিওওটি—বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার—পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তির মেয়াদ বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ (সিওডি) থেকে ২৫ বছর নির্ধারণ করা হয়েছে।

সোলারন পাওয়ার লিমিটেড জিবিবি পাওয়ার লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ৭০ শতাংশ শেয়ার জিবিবি পাওয়ার লিমিটেডের মালিকানাধীন। বাকি ৩০ শতাংশ শেয়ার সৌরবিদ্যুৎ খাতে অভিজ্ঞ কৌশলগত অংশীদারদের হাতে রয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রকল্পটির জন্য বিনিয়োগ অনুমোদন করা হয়েছে। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পটিতে মোট আনুমানিক বিনিয়োগের পরিমাণ ৬ কোটি টাকার বেশি হবে না।

জিবিবি পাওয়ার জানিয়েছে, প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ (সিওডি) ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে হওয়ার প্রত্যাশা রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে