যে কক্ষের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তে মিলল নতুন তথ্য
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে দুই বহিরাগত যুবকের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শনাক্ত হওয়া দুই যুবক হলেন মো. ফারহান ও মো. আরমান।
হল প্রশাসন জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত দুই বহিরাগতকে তদন্তে উপস্থিত থাকতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি গত ২৭ জুলাই বিকেল ৩টার দিকে শহীদুল্লাহ হলের একটি কক্ষে ধারণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, কক্ষটি ইসলামী ছাত্রশিবির-সমর্থিত হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ইব্রাহিম খলিলের নামে বরাদ্দ ছিল।
ভিডিওতে পাঞ্জাবি পরিহিত দুই যুবককে ভিডিও ধারণকারী ইউসুফ আরেফিন রুমেলের কাছে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায়। তবে ভিডিওতে ইব্রাহিম খলিলকে দেখা যায়নি।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফারহান ও আরমানের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। ফারহানের বাড়ি ব্রহ্মপুর এলাকায় এবং আরমানের বাড়ি ডানামিয়ার বাজার এলাকায়। তারা দুজনই নোয়াখালীর একটি মাদ্রাসার শিক্ষার্থী।
সূত্র আরও জানায়, ফারহান ইব্রাহিম খলিলের মায়ের মামাতো ভাই এবং আরমান তার বন্ধু। এ ঘটনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করতে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার উদ্যোগ নিয়েছেন ইব্রাহিম খলিল।
জিডির খসড়ায় তিনি উল্লেখ করেন, ফারহান তার অনুমতি নিয়ে হলে অবস্থান করলেও পরে ফারহান তার বন্ধু আরমানকে কক্ষে নিয়ে আসেন। জায়গার সংকটের কারণে আপত্তি জানানো হলেও তারা সেখানে থেকে যান। পরদিন তিনি ক্লাসে যান এবং পরে বন্ধুদের সঙ্গে মাওয়া ঘাটে বেড়াতে বের হন। ওই সময় কক্ষে কী ঘটেছে, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না বলে দাবি করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি জানতে পারেন।
ইব্রাহিম খলিলের দাবি, ঘটনার জেরে তার হলের আসন সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং ভিডিও ছড়িয়ে পড়ায় তিনি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিজের নিরাপত্তা ও সম্মান রক্ষায় তিনি জিডি করার সিদ্ধান্ত নিয়েছেন।
ভিডিও ধারণকারী ইউসুফ আরেফিন রুমেল, যিনি ইব্রাহিম খলিলের রুমমেট, ভিডিওটি ঘটনার কয়েক দিন পর প্রকাশের কারণ কিংবা বিষয়টি আগে হল প্রশাসনকে জানানো হয়েছিল কি না—এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
শহীদুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অভিযুক্ত এজিএসের আসন সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, প্রয়োজনে বহিরাগত দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে হল সংসদের সঙ্গে আলোচনার সময় ছাত্রদলের নেতাকর্মীদের প্রবেশকে ঘিরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পাশাপাশি প্রভোস্টের পদত্যাগের গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













