বিদেশে থাকলেও হারাবেন না উত্তরাধিকার অধিকার, জানুন আইন
নিজস্ব প্রতিবেদক: উত্তরাধিকার সম্পত্তি বণ্টন নিয়ে অনেক পরিবারেই ভাই-বোনের মধ্যে বিরোধ দেখা যায়। বিশেষ করে অনেক ক্ষেত্রে বোনদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করার অভিযোগ ওঠে। ভাই যদি বোনকে তার উত্তরাধিকার সম্পত্তি দিতে না চান, তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান এ বিষয়ে জানিয়েছেন, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বাবা-মায়ের মৃত্যুর পর তাদের রেখে যাওয়া সম্পত্তি নির্ধারিত নিয়মে উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন হয়।
মুসলিম আইনে মেয়ের সম্পত্তির অংশ কত?আইনজীবী ইশরাত হাসান বলেন, মুসলিম উত্তরাধিকার আইন (ফরায়েজ) অনুযায়ী সাধারণ নিয়ম হলো—একজন ছেলের অংশ একজন মেয়ের অংশের দ্বিগুণ।
অর্থাৎ, যদি একজন ছেলে ও একজন মেয়ে উত্তরাধিকারী হন, তাহলে সম্পত্তি তিন ভাগে ভাগ হবে। ছেলে পাবেন দুই ভাগ এবং মেয়ে পাবেন এক ভাগ।
একাধিক ছেলে-মেয়ে থাকলে প্রত্যেক ছেলের জন্য দুই অংশ এবং প্রত্যেক মেয়ের জন্য এক অংশ হিসেবে সম্পত্তি বণ্টন করা হয়।
ভাই কি চাইলে বোনকে সম্পত্তি থেকে বাদ দিতে পারেন?না। ভাইয়ের ইচ্ছামতো বোনকে উত্তরাধিকার সম্পত্তি থেকে বাদ দেওয়ার সুযোগ নেই।
উত্তরাধিকার সম্পত্তি ব্যক্তিগত ইচ্ছার ভিত্তিতে নয়, বরং আইন ও নির্ধারিত নিয়ম অনুযায়ী বণ্টিত হয়। তাই ভাই যদি জোর করে বোনের অংশ আটকে রাখেন, তাহলে তা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।
ভাই সম্পত্তি না দিলে বোনের করণীয়আইনজীবী ইশরাত হাসানের পরামর্শ অনুযায়ী, বোন কয়েকটি আইনি পদক্ষেপ নিতে পারেন—
১. লিগ্যাল নোটিশ দেওয়াপ্রথমে ভাইকে আইনি নোটিশ পাঠিয়ে নিজের প্রাপ্য অংশ দাবি করা যেতে পারে।
২. বাটোয়ারা মামলা করাভাই সম্পত্তির অংশ দিতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করে নিজের হিস্যা দাবি করা যায়।
৩. নিষেধাজ্ঞার আবেদন করামামলা চলাকালে ভাই যেন সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে না পারেন, সেজন্য আদালতের কাছে নিষেধাজ্ঞা (ইনজাংশন) চাওয়া যায়।
৪. জাল দলিলের বিরুদ্ধে ব্যবস্থাযদি কেউ জাল দলিল তৈরি করে সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেন, তাহলে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ফৌজদারি মামলা করা যেতে পারে।
৫. ভূমি রেকর্ড সংশোধনভুল নামজারি, খতিয়ান বা রেকর্ড তৈরি হলে ভূমি অফিসে সংশোধনের আবেদন করা যায়। প্রয়োজন হলে আদালতের আশ্রয় নেওয়া যাবে।
জাল দলিল তৈরি করলে কী করবেন?আইনজীবী ইশরাত হাসান বলেন, ভাই বা অন্য কেউ যদি জাল কাগজপত্র তৈরি করে সম্পত্তি নিজের নামে নেওয়ার চেষ্টা করেন, তাহলে বোন ফৌজদারি আইনে ব্যবস্থা নিতে পারেন।
পাশাপাশি জাল দলিল বাতিল, রেকর্ড সংশোধন এবং নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য দেওয়ানি আদালতেও মামলা করা যায়।
বিদেশে থাকলে কি মেয়ের অধিকার নষ্ট হয়?না। দীর্ঘদিন বিদেশে থাকা বা সম্পত্তির দাবি না করলেও উত্তরাধিকার অধিকার সাধারণভাবে নষ্ট হয় না।
তবে দীর্ঘ সময় পর দাবি করলে প্রয়োজনীয় দলিলপত্র সংগ্রহ করে আইনি প্রক্রিয়ায় এগোনো গুরুত্বপূর্ণ।
বিয়ের সময় পাওয়া উপহার কি উত্তরাধিকার সম্পত্তির অংশ?না। বিয়ের সময় পাওয়া গয়না, আসবাব বা অর্থ উত্তরাধিকার সম্পত্তির বিকল্প নয়।
বিয়ের উপহার এবং বাবা-মায়ের রেখে যাওয়া সম্পত্তি দুটি আলাদা বিষয়। বাবা-মায়ের মৃত্যুর পর তাদের সম্পত্তি উত্তরাধিকার আইন অনুযায়ী ভাগ হবে।
মামলা ছাড়াই কি সমাধান সম্ভব?আইনজীবী ইশরাত হাসান বলেন, সরাসরি মামলা না করেও সমাধানের সুযোগ রয়েছে।
পরিবারের মধ্যে আলোচনা, মধ্যস্থতা এবং জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR) পদ্ধতিতে লিখিত চুক্তির মাধ্যমে সম্পত্তি বণ্টনের সমাধান করা যেতে পারে।
মুসআব/
পাঠকের মতামত:
- ডিভিডেন্ডের অর্থ জমা ও ব্যাংক প্রত্যয়নপত্র নিয়ে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













