ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬

বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

২০২৬ আগস্ট ০১ ১২:৩৪:৪৯
বাংলাদেশে ফেরা নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, তিনি এখন ভারতকে নিজের দেশ মনে করেন এবং বাংলাদেশে হয়তো আর কখনও ফেরা সম্ভব হবে না। শুক্রবার পশ্চিমবঙ্গে ফেরার পর ইন্ডিয়া টুডে ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়ার পর ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করেন তসলিমা নাসরিন। পরে ২০০৪ সালে তিনি ভারতের পশ্চিমবঙ্গে আশ্রয় নেন। তবে ২০০৭ সালে তার আত্মজীবনীমূলক বই ‘দ্বিখণ্ডিত’ প্রকাশকে কেন্দ্র করে কলকাতার বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সেনা মোতায়েন করতে হয় এবং সে সময় পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকার বইটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে তাকে কলকাতা ছাড়তে হয়। পরবর্তী তৃণমূল সরকার আমলেও তার পশ্চিমবঙ্গে অবস্থান কার্যত সীমিত ছিল।

সম্প্রতি পশ্চিমবঙ্গে ফেরার সুযোগ পাওয়ার পর তসলিমা নাসরিন বলেন, দীর্ঘদিন পর কলকাতার দরজা তার জন্য আবার খুলে যাওয়ায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, “আমি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। যে দরজাটি একসময় আমার জন্য বন্ধ ছিল, সেটি অবশেষে খুলেছে। আমি চাই এই দরজাটি সবসময় খোলা থাকুক, যাতে ইচ্ছা হলেই বাংলার মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি।”

বাংলাদেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এলেও নিজের ফিরে যাওয়ার বিষয়ে তিনি আশাবাদী নন।

তার ভাষায়, “আমার মনে হয় না, বাংলাদেশে নিজের বাড়িতে ফেরা আর সম্ভব হবে। এই জীবনে সেখানে যেতে পারব বলে আমি বিশ্বাস করি না। যদি কখনও সম্ভব হয়, সেটি হবে অলৌকিক ঘটনা।”

কলকাতাকে নিজের বাড়ির মতো মনে করেন উল্লেখ করে তসলিমা বলেন, “বাংলার এই অংশে” আবার ফিরতে পেরে তিনি আনন্দিত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে