ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা

২০২৬ জুলাই ৩০ ১৯:৪৯:২৮
আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এখন পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা বাতিলের ঘটনায় করণীয় নির্ধারণে অনুষ্ঠিত জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাতিল হওয়া ৬২৬টি ভিসার মধ্যে ৪১৭ জনের ভিসা নবায়নের জন্য ইতোমধ্যে পুনরায় আবেদন পাঠানো হয়েছে।

এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা দিতে শিগগিরই একটি হটলাইন চালু করা হবে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ কোনো বিষয় বা সংকট নিয়ে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বা পোস্ট না করার আহ্বান জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা বাতিলসংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে