ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বড় ঘোষণা মির্জা ফখরুলের

২০২৬ জুলাই ২৭ ১২:৫০:৩৩
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বড় ঘোষণা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোনো কারণে বছরের শেষ দিকে নির্বাচন আয়োজন সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান আগেই জানানো হয়েছে। চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে। তবে তা সম্ভব না হলে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে সরকারের সরাসরি কিছু করার নেই। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি জানান, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার মির্জা হাফিজ উদ্দিন দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। দলই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এর আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানানো হয়েছিল। এবার মির্জা ফখরুলও একই সময়ের কথা উল্লেখ করে জানিয়েছেন, বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে। তবে সেটি সম্ভব না হলে আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে