ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার লালসার শিকার স্কুলছাত্রী

২০২৬ জুলাই ২৩ ১৮:১১:০৪
প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার লালসার শিকার স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) প্রাইভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) রাতে চরজব্বর থানায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এর আগে, একই দিন সকালে উপজেলার চরবাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত কামালকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা বলে জানা গেছে।

অভিযুক্ত কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল উদ্দিন (৫৫) উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী স্কুলছাত্রী প্রতিদিনের মতো বুধবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত কামাল উদ্দিনের মেয়ের কাছে পড়তে ওই বাড়িতে যায়। সেখানে শিক্ষিকার বাবা কামাল উদ্দিন তাকে ধর্ষণ করে।

বাড়িতে ফিরে ওই শিক্ষার্থী বিষয়টি পরিবারকে জানালে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। একই দিন সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা খাসের হাট রাস্তার মাথা এলাকা থেকে কামাল উদ্দিনকে আটক ও মারধর করেন এবং পরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে