দল থেকে বহিষ্কার হয়েও এমপি ছিলেন যেসব আলোচিত নেতা
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য (এমপি) পদ বহাল থাকবে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশের সংবিধান ও অতীতের একাধিক নজির বলছে, কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার হলেই স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যের পদ বাতিল হয় না।
বাংলাদেশের সংবিধানের ৬৬, ৬৭ ও ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার কারণগুলো নির্ধারণ করা হয়েছে। এসব বিধানে দল থেকে বহিষ্কারকে সদস্যপদ বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়নি। ফলে অতীতেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহিষ্কৃত হয়েও কয়েকজন সংসদ সদস্য পুরো মেয়াদ দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ বুধবার (২২ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এবং বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হবে বলে জানায়। এরপরই তার সংসদ সদস্য পদ নিয়ে আলোচনা শুরু হয়।
আইন বিশেষজ্ঞদের মতে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হতে পারে। তবে দল কাউকে বহিষ্কার করলে সদস্যপদ বাতিল হবে—এমন কোনো সুস্পষ্ট বিধান সংবিধানে নেই।
অতীতের কয়েকটি নজির
গোলাম মাওলা রনি: ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হলেও পরে দল থেকে বহিষ্কৃত হন। তবুও ২০১৪ সালে সংসদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
আব্দুল লতিফ সিদ্দিকী: ২০১৪ সালে বিতর্কিত বক্তব্যের পর আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হন। তবে দলীয় বহিষ্কারের কারণে তার সংসদ সদস্য পদ বাতিল হয়নি। ২০১৫ সালে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করলে আসন শূন্য হয়।
ডা. মুরাদ হাসান: ২০২১ সালে বিতর্কিত ফোনালাপ প্রকাশের পর মন্ত্রিসভা ছাড়েন এবং দলীয় পদ হারান। কিন্তু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ না করায় একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এমপি ছিলেন।
সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান: ২০১৯ সালে গণফোরাম থেকে বহিষ্কৃত হলেও সংসদ সদস্য হিসেবে তাদের মেয়াদ অব্যাহত ছিল।
আবু হেনা: অষ্টম জাতীয় সংসদে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তৎকালীন স্পিকারের রুলিং অনুযায়ী স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
এইচ এম গোলাম রেজা: নবম জাতীয় সংসদে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত হলেও সংসদ সদস্য পদ হারাননি।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র দিলে অথবা স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে তার আসন শূন্য হতে পারে।
অন্যদিকে, ৬৬ অনুচ্ছেদে বলা হয়েছে, আদালতের রায়ে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দুই বছর বা তার বেশি কারাদণ্ড, অপ্রকৃতিস্থ ঘোষিত হওয়া, অব্যাহতি না পাওয়া দেউলিয়া হওয়া, বাংলাদেশের নাগরিকত্ব হারানো, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, লাভজনক পদে অধিষ্ঠিত থাকা বা আইন অনুযায়ী অযোগ্য ঘোষিত হলে সংসদ সদস্যের পদ বাতিল হতে পারে।
কোনো সংসদ সদস্যের আসন শূন্য হয়েছে কি না, তা নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানো হয়। তদন্ত ও শুনানি শেষে কমিশন সিদ্ধান্ত দেয়।
সব মিলিয়ে বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী, শুধু দল থেকে বহিষ্কার হওয়া কোনো সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে না। গাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও তার সদস্যপদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংবিধানের ব্যাখ্যা, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার ওপর।
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













