ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অন্তরঙ্গ ভিডিও ফাঁসের পর নীরব সংসদ সদস্য, মুখ খুলল জেলা জামায়াত

২০২৬ জুলাই ২১ ১৫:২১:২৬
অন্তরঙ্গ ভিডিও ফাঁসের পর নীরব সংসদ সদস্য, মুখ খুলল জেলা জামায়াত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাজী নজরুল ইসলাম একটি কক্ষে এক তরুণীর সঙ্গে অবস্থান করছেন। ভিডিওর বিভিন্ন অংশে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ পরিবেশে বসে থাকতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ বিষয়ে বক্তব্য জানতে গাজী নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, ভিডিওটি তাদের নজরে এসেছে। গাজী নজরুল ইসলাম তাদের জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তার আইনগতভাবে বিবাহিত দ্বিতীয় স্ত্রী। তিনি দাবি করেছেন, প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই এই বিয়ে করেছেন।

বিয়ের সময় সম্পর্কে জানতে চাইলে মাওলানা আজিজুর রহমান বলেন, সুনির্দিষ্ট তারিখ জানা না থাকলেও তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বেশ কিছুদিন আগেই এই বিয়ে সম্পন্ন হয়েছে।

এদিকে, ব্যক্তিগত মুহূর্তের সিসিটিভি ফুটেজ কীভাবে ফাঁস হলো এবং কারা এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে