ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রূপালী লাইফের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ 

২০২৬ জুলাই ২১ ১২:০৩:৩৭
রূপালী লাইফের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (রূপালিলাইফ) ২০২৬ সালের প্রথম (জানুয়ারি-মার্চ) ও দ্বিতীয় (এপ্রিল-জুন) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মোট আয় থেকে মোট ব্যয় ও দাবি (ক্লেইম) পরিশোধের পর কোম্পানির ৭০.৯৫ মিলিয়ন টাকা ঘাটতি (ডেফিসিট) হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ১৫০.৫৫ মিলিয়ন টাকা।

২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানির জীবন বীমা তহবিলের (লাইফ ইন্স্যুরেন্স ফান্ড) স্থিতি দাঁড়িয়েছে ৪,৯৩৭.৫৯ মিলিয়ন টাকা। আগের বছরের একই তারিখে এ তহবিল ছিল ৪,৭৯৭.৪১ মিলিয়ন টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে জীবন বীমা তহবিল ১৪০.১৮ মিলিয়ন টাকা বেড়েছে।

অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য তিন মাসে কোম্পানির মোট ব্যয় ও দাবি মোট আয়ের তুলনায় ৮১.১০ মিলিয়ন টাকা বেশি হয়েছে, অর্থাৎ কোম্পানির ৮১.১০ মিলিয়ন টাকা ঘাটতি হয়েছে। অথচ ২০২৫ সালের একই সময়ে কোম্পানিটি ১.৪৮ মিলিয়ন টাকা উদ্বৃত্ত (সারপ্লাস) অর্জন করেছিল।

এছাড়া, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানির মোট ব্যয় ও দাবি মোট আয়ের তুলনায় ১৫২.০৬ মিলিয়ন টাকা বেশি হয়েছে। একই সময়ে ২০২৫ সালে ঘাটতির পরিমাণ ছিল ১৪৯.০৭ মিলিয়ন টাকা।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির জীবন বীমা তহবিলের স্থিতি দাঁড়িয়েছে ৪,৮৫৫.৭৩ মিলিয়ন টাকা। ২০২৫ সালের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৪,৭৯৮.১৩ মিলিয়ন টাকা। ফলে এক বছরের ব্যবধানে জীবন বীমা তহবিলে ৫৭.৬০ মিলিয়ন টাকা নিট বৃদ্ধি পেয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে