রাজধানীর দিকে ধেয়ে আসছে বড় ভূমিকম্পের শঙ্কা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় যেকোনো সময় ৭ থেকে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন ভূতাত্ত্বিকরা। তাদের মতে, ৩০০ থেকে ৫০০ বছরের ভূমিকম্পের ‘রিটার্ন পিরিয়ড’ বা পুনরাবৃত্তির সময়সীমা প্রায় শেষ হওয়ায় এ ঝুঁকি এখন আরও প্রকট। বিভিন্ন গবেষণা ও জরিপে বলা হয়েছে, এমন ভূমিকম্প হলে রাজধানীতে ভয়াবহ প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটতে পারে।
বিশেষজ্ঞদের ভাষ্য, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল অবকাঠামো এবং দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতির অভাব ঢাকার ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ভেনিজুয়েলায় ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো বাংলাদেশেও সম্ভাব্য বড় ভূমিকম্প নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এই আশঙ্কার পেছনে সাম্প্রতিক কয়েকটি ভূমিকম্পের ঘটনাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। এতে অনেক ভবন হেলে পড়ে, সারা দেশে ১০ জনের মৃত্যু এবং শত শত মানুষ আহত হন। এরপরও তুলনামূলক কম মাত্রার একাধিক ভূমিকম্প হয়েছে। আবহাওয়াবিদ ও ভূতাত্ত্বিকদের মতে, এসব ছোট কম্পন ভূগর্ভে সঞ্চিত বিশাল শক্তির ইঙ্গিত, যা বড় ভূমিকম্পের আগাম সতর্কবার্তা হতে পারে।
ভূতাত্ত্বিকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ তিনটি সক্রিয় টেকটোনিক প্লেট—ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা প্লেটের সংযোগস্থলে অবস্থিত। রাজধানীর কাছাকাছি মধুপুর ফল্ট এবং উত্তর-পূর্বাঞ্চলের ডাউকি ফল্ট সিস্টেমে দীর্ঘদিন ধরে বড় ধরনের শক্তি নির্গত না হওয়ায় সেখানে বিপুল চাপ জমে আছে, যা বড় ভূমিকম্পের ঝুঁকি বাড়াচ্ছে।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকার বিস্তীর্ণ এলাকা জলাশয় ভরাট করে গড়ে তোলা হয়েছে। বালু ও নরম পলিমাটি দিয়ে ভরাট এসব এলাকায় শক্তিশালী ভূমিকম্প হলে মাটি তরলের মতো আচরণ করতে পারে। ফলে বহুতল ভবন দেবে যাওয়া বা হেলে পড়ার আশঙ্কা তৈরি হবে।
তিনি আরও বলেন, ভূমিকম্পের সময় আগে থেকে নির্ধারণ করা সম্ভব নয়। তাই ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির বিকল্প নেই। তার মতে, এ বিষয়ে দীর্ঘদিন কার্যকর উদ্যোগের ঘাটতি ছিল, যার অন্যতম কারণ রাজনৈতিক সদিচ্ছার অভাব। বর্তমান সরকারের কাছে তার প্রত্যাশা, ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, দেশের প্রায় ২০ লাখ চার থেকে ১০ তলা ভবনের নিরাপত্তা যাচাই এখন সময়ের দাবি।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান প্রকৌশলী মো. আমিনুর রহমান বলেন, ভূমিকম্প ঝুঁকি কমাতে নিয়মিত কোনো কর্মসূচি না থাকলেও নতুন ভবন যেন মানসম্মতভাবে নির্মিত হয়, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চলছে।
রাজউকের ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী, ঢাকা মহানগরী ও আশপাশের রাজউক এলাকায় প্রায় ২১ লাখ স্থাপনা রয়েছে। এর মধ্যে ৭ মাত্রার ভূমিকম্প হলে দুর্বল কাঠামোর প্রায় ৭২ হাজার ভবন সম্পূর্ণ ধসে পড়তে পারে। এতে স্বল্প সময়েই ৩ থেকে ৪ লাখ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে, যা পরবর্তীতে আরও বাড়তে পারে। এছাড়া চার তলার বেশি ভবনের প্রায় ৪০ শতাংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বড় মাত্রার ভূমিকম্পে প্রায় সাড়ে আট লাখ ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়তে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সবচেয়ে বড় দুর্বলতা হলো অপরিকল্পিত নগরায়ণ ও দুর্বল অবকাঠামো। জলাশয় ভরাট করে গড়ে ওঠা এলাকা, বিল্ডিং কোড না মেনে নির্মাণ, সরু অলিগলি, অতিরিক্ত জনসংখ্যা, ঝুঁকিপূর্ণ ভবনের নিয়মিত পরিদর্শনের অভাব, গ্যাস ও স্যুয়ারেজ লাইনের ঝুঁকি এবং উদ্ধার সরঞ্জামের সীমাবদ্ধতা বড় ধরনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বাড়িয়ে দিতে পারে।
তাদের মতে, ভূমিকম্প ঠেকানো সম্ভব না হলেও যথাযথ প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। এজন্য নতুন ভবনে জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) কঠোরভাবে বাস্তবায়ন, মাটির লিকুইফ্যাকশন পরীক্ষা বাধ্যতামূলক করা, ঝুঁকিপূর্ণ ভবনের রেট্রোফিটিং, উন্মুক্ত স্থান সংরক্ষণ, স্বেচ্ছাসেবক ও উদ্ধার সক্ষমতা বাড়ানো, ঢাকার বিকেন্দ্রীকরণ, ঝুঁকি বিশ্লেষণভিত্তিক পরিকল্পনা বাস্তবায়ন, পুরান ঢাকার সড়ক প্রশস্ত করা এবং পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
সিরাজ/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













