ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার

২০২৬ জুলাই ১৬ ১৭:৫৯:০৭
হাদী হত্যা মামলায় আসামিদের ফেরাতে তিন দিনের মধ্যে যা করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং আলোচিত শরীফ ওসমান হাদী হত্যা মামলার সন্দেহভাজন আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ সরকার। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দুই দেশের কাছেই প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব আইনি নথি পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশের পর তাকে গ্রেপ্তার করা হয়। ইউএই কর্তৃপক্ষ প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য ৩০ দিনের সময়সীমা দিলেও তাদের অনুরোধে বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে জমা দিয়েছে।

অন্যদিকে, শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ ভারতে থাকা তিন সন্দেহভাজন আসামিকেও দেশে ফেরাতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তি অন্য দেশে আইনি প্রক্রিয়ার মধ্যে থাকলেও নির্দিষ্ট পরিস্থিতিতে তাকে হস্তান্তরের সুযোগ রয়েছে। তাই প্রয়োজনীয় আইনি জটিলতা শেষ করে দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে অবস্থানরত আলোচিত মামলার আসামিদের দেশে এনে আইনের আওতায় আনতে সব ধরনের কূটনৈতিক ও আইনগত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে