ফোনে মেসেজ পাঠালেও হতে পারে মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: সাইবার স্পেস ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ বা এ-সংক্রান্ত যোগাযোগের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’ পাস হয়েছে। গত ১৩ জুলাই বিলটি পাস হলেও এখনো এর গেজেট প্রকাশ হয়নি।
নতুন আইনে ডিজিটাল মাধ্যমে মাদক কারবারের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক রাখা হয়নি। এই বিধান নিয়েই আইনজীবী ও সংশ্লিষ্ট মহলে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশোধনী এনে নতুন এই বিল পাস করা হয়েছে। সংশোধিত আইনে মাদকপ্রবণ এলাকায় পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।
আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল অ্যাপ, ই-ওয়ালেট বা ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ, প্রচার বা এ-সংক্রান্ত যোগাযোগ অপরাধ হিসেবে বিবেচিত হবে।
এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডের পাশাপাশি সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আন্তর্জাতিক মাদক চক্রের ক্ষেত্রে জরিমানার পরিমাণ সর্বোচ্চ ৫০ লাখ টাকা হতে পারে। এছাড়া অপরাধে ব্যবহৃত ডিজিটাল ডিভাইস বা অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার ক্ষমতা আদালতকে দেওয়া হয়েছে।
নতুন আইনে ডিজিটাল অপরাধের ক্ষেত্রে মাদক উদ্ধার বাধ্যতামূলক না রাখার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীদের একটি অংশ।
সুপ্রিম কোর্টের আইনজীবী ফেরদৌস হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, শুধু ডিজিটাল যোগাযোগের তথ্যের ভিত্তিতে গুরুতর শাস্তির সুযোগ তৈরি হলে আইনের অপব্যবহারের ঝুঁকি থাকতে পারে।
আইনজীবী মো. নাজমুল হাসান বলেন, মাদক মামলায় অনেক সময় আলামত ও পরীক্ষাসংক্রান্ত জটিলতার কারণে মামলা দুর্বল হয়ে যায়। নতুন ব্যবস্থায় ডিজিটাল তথ্যের ভিত্তিতে মামলা করার সুযোগ বাড়লে নিরপরাধ ব্যক্তির হয়রানির ঝুঁকি নিয়েও সতর্ক থাকতে হবে।
তবে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ মনে করেন, অনলাইনে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োজন। একই সঙ্গে তিনি আইন প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ জানান, করোনা মহামারির পর অনলাইনে মাদক কেনাবেচার প্রবণতা বেড়েছে। ইয়াবা, ফেনসিডিল, আইস, এলএসডি ও কোকেনসহ বিভিন্ন মাদক ডিজিটাল নজরদারির মাধ্যমে শনাক্ত ও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
তার মতে, সাইবার মাধ্যমে মাদকের বিস্তার ঠেকাতেই নতুন আইনি কাঠামোর প্রয়োজন হয়েছে।
মদপানের বিষয়ে তিনি জানান, বৈধ পারমিটধারীরা নিয়ম মেনে মদ গ্রহণ করতে পারবেন। তবে লাইসেন্স ছাড়া বিক্রি বা অবৈধ বাণিজ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
সংশোধিত আইনে মাদকদ্রব্যকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—
‘ক’ শ্রেণি: পপি গাছ, আফিম, কোকেন, হেরোইন, মরফিনসহ মারাত্মক মনোদৈহিক প্রতিক্রিয়াসৃষ্টিকারী বিভিন্ন মাদক।
‘খ’ শ্রেণি: গাঁজা, ভাঙ, সিডি এবং নির্ধারিত মাত্রার বেশি অ্যালকোহলযুক্ত ওয়াইন, বিয়ার, চোলাইমদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য।
‘গ’ শ্রেণি: মিথানল, স্পিরিট, তাঁড়ি, পঁচুইসহ মানুষের জন্য অনুপযুক্ত বিভিন্ন রাসায়নিক তরল।
নতুন আইন কার্যকর হওয়ার পর এর প্রয়োগ, ডিজিটাল প্রমাণের গ্রহণযোগ্যতা এবং অপব্যবহার ঠেকানোর বিষয়গুলোই সবচেয়ে বেশি আলোচনায় থাকবে।
মুসআব/
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে আস্থার সংকট, বর্তমান কমিশন পরিবর্তনের দাবি
- সোনার ক্রেতাদের জন্য সুখবর, আজ থেকে কার্যকর নতুন দাম
- ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণে জমি কেনার সিদ্ধান্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
- ডেসকোর ডিভিডেন্ড ঘোষণা
- ইলন মাস্কের শক্তিতে বদলে যেতে পারে ভারতের রাজনৈতিক চালচিত্র
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ
- সরকারি স্বার্থ বিবেচনায় বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ছাড়
- এপেক্স ট্যানারির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাড়াতে এজেন্ট নিয়োগের উদ্যোগ বিএসইসির
- অতিরিক্ত ব্যয়ের দায় স্বীকার, তবে আত্মসাতের অভিযোগ অস্বীকার
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, নতুন কমিশন গঠনের দাবি
- তিন প্রান্তিকেই আয় ও নগদ প্রবাহে বড় উন্নতি, বিনিয়োগকারীদের নজর ডিভিডেন্ডে
- তিন কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশ-ভারত বাণিজ্যে বিরতি, জেনে নিন বন্ধের তারিখ
- ফ্লাইট বন্ধ, বাংলাদেশি যাত্রীদের জন্য নতুন আপডেট
- সম্পত্তি দান-হস্তান্তরে বড় পরিবর্তন, নতুন বিধান জারি সরকারের
- বাংলাদেশ ব্যাংকের শাস্তি ও নির্দেশনা নিয়ে নতুন করে আলোচনায় ঢাকা ব্যাংক
- সংকট ও ঋণমানের চাপে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে তিন কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ
- আইটিসির ডিভিডেন্ড ঘোষণা
- মোদির অহংকার যত বড়, পতনের কারণ তত ছোট
- ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে টানা ৫ দিন
- জামায়াতের কয়েক নেতাকে ঘিরে একের পর এক অভিযোগ
- শেয়ারবাজারে বিনিয়োগের আগে যাচাই-বাছাই জরুরি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা
- শেষ দশ মিনিটে দুই গোল, স্বপ্ন ভাঙল বাংলাদেশের
- একদিনের উপাচার্য ঢাবির এক শিক্ষার্থী, জানালেন স্বপ্নের কথা
- বিএনপির বিরুদ্ধে রুমিন ফারহানার বিস্ফোরক অভিযোগ
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ব্রোকার ও সম্পদ ব্যবস্থাপকদের দুর্বল নজরদারির ঝুঁকিতে বিনিয়োগকারীরা
- কোচের ওপর রাগ করে স্কোয়াড ত্যাগ: বিপাকে রোনালদো
- কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অর্থ সরানোর অভিযোগ, আইএফআইসি ব্যাংকের পাওনা ৬০৪ কোটি টাকা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- বিক্রয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় উন্নতি, ডিভিডেন্ড বৃদ্ধির প্রত্যাশা বিনিয়োগকারীদের
- তানজিন তিশার দুই পোস্টে দুই রকম গল্প!
- গুলশানে মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
- ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ওঠেন তাজমিন, বয়স দেখান ১৮
- জাতীয় দিবস পালনে নতুন নির্দেশনা, ৭ নভেম্বর সরকারি ছুটি
- সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা
- বাজারে অস্থিরতা কাটছে না, বিনিয়োগে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুক্তির পর পুলিশ নিয়ে বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
- সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
- ‘পরীক্ষার প্রশ্নে’ কংগ্রেসের বদলে ককরোচ!
- আল-আরাফাহ্ ব্যাংক ও তিন ট্রেজারি বন্ড নিয়ে ডিএসইর গুরুত্বপূর্ণ তথ্য
- সংকটে জামায়াত, নেপথ্যে নারী কেলেঙ্কারিসহ যেসব কারণ
- ১০ লাখ শেয়ার কেনা সম্পন্ন
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- চলতি সপ্তাহে আসছে ১৬ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- পূবালী ব্যাংকের চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২১১ কোটি অনিয়মের অভিযোগ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- বিমানবন্দরে ড. ইউনূসের সঙ্গে কী ঘটেছিল, যা জানা গেল প্রতিবেদনে
- বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ













