ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি

২০২৬ জুলাই ০৯ ১১:২০:২৬
রাইট ইস্যুর সময়সূচি জানালো ইউসিবি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। এর আগে ৮ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যের ধারাবাহিকতায় কোম্পানিটি রাইট ইস্যুর রেকর্ড ডেট এবং অন্যান্য প্রধান বৈশিষ্ট্য জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী Basel III Capital Accord-এর মূলধন সংক্রান্ত প্রয়োজনীয়তা পূরণ এবং ব্যাংকের মূলধন ভিত্তি আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসায়িক সম্প্রসারণে সহায়তা করাই এই রাইট শেয়ার ইস্যুর মূল উদ্দেশ্য।

ইউসিবি এ ইস্যুর মাধ্যমে মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা (৭,৭৫১,৮৭৯,৪৯০ টাকা) সংগ্রহ করবে। এ লক্ষ্যে ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ (অর্ডিনারি) শেয়ার ইস্যু করা হবে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

রাইট শেয়ারের প্রাপ্যতা নির্ধারণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ আগস্ট ২০২৬। এছাড়া রাইট শেয়ারের আবেদন (সাবস্ক্রিপশন) গ্রহণ শুরু হবে ২৩ আগস্ট ২০২৬ থেকে এবং আবেদন গ্রহণ শেষ হবে ২০ সেপ্টেম্বর ২০২৬।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে