ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত

২০২৬ জুলাই ০৭ ২০:২৫:১২
ধানমন্ডির আবাসিক এলাকায় বড় পরিবর্তনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক সড়কে অবস্থিত প্লটগুলোকে আবাসিক থেকে বাণিজ্যিক ব্যবহারে রূপান্তরের জন্য নতুন নীতিমালা প্রণয়নে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।

সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ (বিবিআরএ), রাজউকের মাস্টার প্ল্যান এবং বিদ্যমান আইন-বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।

অফিস আদেশে বলা হয়েছে, ধানমন্ডির বাণিজ্যিক সড়কে অবস্থিত আবাসিক প্লটগুলো বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমতি প্রদানের ক্ষেত্রে একটি যুগোপযোগী ও হালনাগাদ নীতিমালা তৈরি করা হবে।

এ লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ভূমি ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা অনুবিভাগ)-কে আহ্বায়ক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ভূমি ব্যবস্থাপনা), স্থাপত্য অধিদপ্তরের প্রতিনিধি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ, নগর উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধিঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) প্রতিনিধি,ঢাকা গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব, যিনি সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশ অনুযায়ী, প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য (কো-অপ্ট) অন্তর্ভুক্ত করতে পারবে।

এছাড়া সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে ১৫ কার্যদিবসের মধ্যে আবাসিক প্লটকে বাণিজ্যিক ব্যবহারে রূপান্তরের নীতিমালার খসড়া সুপারিশ মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে