ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ইউসিবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন

২০২৬ জুলাই ০৭ ১৮:১০:২৮
ইউসিবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজার থেকে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে প্রায় ৭৭৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এ বিষয়ে ব্যাংকটির প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০১৯তম সভায় ইউসিবি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকটি ১০ টাকা অভিহিত মূল্যের ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। প্রতিটি রাইট শেয়ারের ইস্যু মূল্যও ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান শেয়ারহোল্ডাররা প্রতি ২টি বিদ্যমান শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার (১:২ অনুপাতে) কেনার সুযোগ পাবেন। এ প্রক্রিয়ার মাধ্যমে ইউসিবি ব্যাংক মোট ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে।

বিএসইসি জানিয়েছে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত এই অর্থ ইউসিবি ব্যাংক তাদের নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে