ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

ডিএসইর অনুমোদিত প্রতিনিধি তালিকায় পরিবর্তন

২০২৬ জুলাই ০৭ ১৫:১৭:০৭
ডিএসইর অনুমোদিত প্রতিনিধি তালিকায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দুইটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের মোট তিনজন অনুমোদিত প্রতিনিধি (Authorized Representative) প্রত্যাহারের তথ্য প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর প্রকাশিত তথ্যানুযায়ী, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-২২৪) তাদের একজন অনুমোদিত প্রতিনিধি মো. শরিফুল ইসলামকে প্রত্যাহার করেছে।

অন্যদিকে, আজম সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই ট্রেক নং-১৯) তাদের দুইজন অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে। তারা হলেন মো. জাহাঙ্গীর আলম এবং মো. রবিউল ইসলাম।

ডিএসইর পৃথক বিজ্ঞপ্তিতে এসব অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য জানানো হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে