ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

সূচক পতনের নেতৃত্বে ৫ কোম্পানি

২০২৬ জুলাই ০৭ ১৫:১২:০৭
সূচক পতনের নেতৃত্বে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (০৭ জুলাই, ২০২৬) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স সূচক প্রায় ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৭৮১ পয়েন্টে। আর এই সূচক পতনের নেতৃত্ব দিয়েছে ৫ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, বিএসআরএম লিমিটেড এবং লাফার্জহোলসিম। আজ এই ৫ কোম্পানি ডিএসইর সূচক থেকে প্রায় ১৪ পয়েন্ট মাইনাস করেছে।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৬ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ২.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে পূবালী ব্যাংক। আজ ব্যাংকটি ডিএসইর সূচক থেকে প্রায় ৩ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১০ পয়সা বা ০.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে সিটি ব্যাংক। আজ ব্যাংকটি ডিএসইর সূচক থেকে প্রায় ২ পয়েন্ট মাইনাস করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ১.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩০ টাকা ৯০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিএসআরএম লিমিটেড প্রায় ২ পয়েন্ট এবং লাফার্জহোলসিম ১ পয়েন্টের বেশি পয়েন্ট মাইনাস করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে