ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

০৭ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুলাই ০৭ ১৪:২৯:১৫
০৭ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল)। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় যৌথভাবে শীর্ষে ছিল ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে।

তালিকায় যৌথভাবে তৃতীয় ও চতুর্থ স্থানে ছিল এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)। কোম্পানি দুটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ হারে কমেছে।

তালিকায় পঞ্চম স্থানে থাকা মাইডাস ফাইন্যান্স লিমিটেড-এর শেয়ার দর ৪০ পয়সা বা ৬.৩৫ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিং ৪.১৭ শতাংশ, জেনেক্স ইনফোসিস ৩.৭০ শতাংশ, যৌথভাবে জেনারেশন নেক্সট ও তুং হাই নিটিং ৩.৩৩ শতাংশ এবং এম.এল. ডাইং ৩.২৫ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে