ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬

তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদ

২০২৬ জুলাই ০৬ ১৫:৩৩:৩৪
তালিকাভুক্ত কোম্পানির নাম পরিবর্তনে ডিএসইর অনুমোদ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হবে ‘মেঘনা পেট্রোলিয়াম পিএলসি’। আগামী ৭ জুলাই ২০২৬ থেকে নতুন এ নাম কার্যকর হবে।

ডিএসই আরও জানিয়েছে, কোম্পানিটির নাম ছাড়া অন্য সব তথ্য অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কোম্পানির লেনদেনের কোড, কার্যক্রম এবং অন্যান্য বিদ্যমান তথ্যের কোনো পরিবর্তন হচ্ছে না; শুধু কোম্পানির নাম ‘মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড’ থেকে ‘মেঘনা পেট্রোলিয়াম পিএলসি’ করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে