ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ

২০২৬ জুলাই ০৩ ১০:৪৪:৩৭
বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ

নিজস্ব প্রতিবেদক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন না দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নিরাপত্তা ঝুঁকির কারণে তিনি প্রকাশ্যে উপস্থিত থাকছেন না বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহী।

সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সম্ভাব্য হামলা ও নজরদারির আশঙ্কার কারণে মোজতবা খামেনির প্রকাশ্যে জানাজায় অংশ নেওয়া নিরাপদ নয় বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ হাকিম ইলাহী।

দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার রাতে তার মরদেহ রাজধানী তেহরানে আনা হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রথম দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, জ্যেষ্ঠ কর্মকর্তা ও ধর্মীয় নেতারা বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন।৪ ও ৫ জুলাই তেহরানে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে। ৬ জুলাই রাজধানীতেই অনুষ্ঠিত হবে আলী খামেনির মূল জানাজা।

এরপর ৭ জুলাই মরদেহ নেওয়া হবে ইরানের পবিত্র নগরী কোমে। সেখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ৮ জুলাই মরদেহ নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে।

ইরাকের বাগদাদ, নাজাফ ও কারবালায় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। শিয়া ধর্মাবলম্বীদের প্রধান পবিত্র স্থানগুলোতেও জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ হবে ৯ জুলাই। উত্তর-পূর্ব ইরানের পবিত্র নগরী মাশহাদের ইমাম আলী রেজা (আ.) মাজারে শেষ জানাজা শেষে তাকে দাফন করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে