ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এক পরিবারের দুই হত্যাকাণ্ডের অভিযোগ, নতুন করে আলোচনায় বিরাজ

২০২৬ জুন ৩০ ১২:২৮:৫৯
এক পরিবারের দুই হত্যাকাণ্ডের অভিযোগ, নতুন করে আলোচনায় বিরাজ

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী দুলালি বেগমকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তার স্বামী বিরাজ মিয়াকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার।

নিহত দুলালি বেগম (৫৫) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। আটক বিরাজ মিয়া কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সোমবার বিকেলে পারিবারিক কলহের একপর্যায়ে বিরাজ মিয়া স্ত্রী দুলালি বেগমের বুকে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পাশের একটি পাটক্ষেতে আত্মগোপনের চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মণ জানান, ২০০৭ সালে বিরাজ মিয়ার বিরুদ্ধে তার শাশুড়ি সেলিনা বেগমকে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছিল। নিহত সেলিনা বেগমের ভাই ওই মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় বিরাজ মিয়া জামিনে মুক্তি পান। পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, সেই সময় জামিনের প্রক্রিয়ায় তার স্ত্রী দুলালি বেগম সহযোগিতা করেছিলেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে