ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

'আপনি ভোট দিতে পারবেন না'—সংসদে স্পিকার

২০২৬ জুন ৩০ ০৯:২৯:৫৫
'আপনি ভোট দিতে পারবেন না'—সংসদে স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় আমিনুল হককে ভোটদান থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার সংসদের অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমের শুরুতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ বিল-২০২৬ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপন করেন। পরে বিলটির ওপর আনা একটি সংশোধনী প্রস্তাব ভোটে দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

ভোটগ্রহণ চলাকালে স্পিকার আমিনুল হককে উদ্দেশ করে বলেন, “মাননীয় সদস্য আমিনুল হক, ইউ ক্যান নট ভোট ফর দিস। আইদার ইয়েস অর নো। কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম। তবে এসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না।”

স্পিকারের নির্দেশনার পর আমিনুল হক ভোটদান থেকে বিরত থাকেন। এ সময় বিষয়টি নিয়ে সংসদ সদস্যদের মধ্যে তাৎক্ষণিক আলোচনা শুরু হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে