বাজেটের আগে চমক, একাধিক প্রস্তাবে সংশোধনের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে পাস হওয়ার কথা রয়েছে। এর আগে আজ সোমবার অর্থ বিল পাসের সময় কর ও ভ্যাটসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে সংশোধন আনা হতে পারে। এর মধ্যে রয়েছে ব্যাংক হিসাব খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত, সঞ্চয়পত্রের ওপর করারোপ, ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা, আয়কর স্ল্যাব এবং জমির মূলধনী মুনাফা কর।
অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সংগঠনগুলোর আপত্তি, অর্থনীতিবিদদের পরামর্শ এবং বাস্তবায়ন সক্ষমতার বিষয় বিবেচনায় নিয়ে কয়েকটি প্রস্তাব পুনর্বিবেচনা করছে সরকার।
ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা বর্তমান ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সূত্র জানায়, নতুন এ সীমা ২০২৭-২৮ অর্থবছরেও বহাল রাখা হতে পারে।ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক নাও হতে পারে, প্রস্তাবিত অর্থ বিলে নতুন ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাবও পুনর্বিবেচনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দেশের বিপুলসংখ্যক মানুষের করযোগ্য আয় না থাকলেও তাদের ব্যাংকিং সেবা প্রয়োজন। তাই টিআইএন বাধ্যতামূলক করা হলে সাধারণ গ্রাহকদের ওপর অপ্রয়োজনীয় প্রশাসনিক চাপ সৃষ্টি হতে পারে।
প্রস্তাবিত বাজেটে বছরে ৫০ লাখ টাকার কম টার্নওভার রয়েছে—এমন খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট বা স্পেসিফিক ভ্যাট ব্যবস্থা চালুর পরিকল্পনা ছিল। ব্যবসার ধরন ও অবস্থান অনুযায়ী মাসে এক হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভ্যাট নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল।
তবে বাস্তবায়ন প্রস্তুতির ঘাটতি, ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানির আশঙ্কা এবং বাজারে পণ্যমূল্য বাড়ার সম্ভাবনা বিবেচনায় সরকার আপাতত এ সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে বলে জানা গেছে।
করমুক্ত আয়সীমা বৃদ্ধির পাশাপাশি আয়করের বিভিন্ন স্ল্যাবেও পরিবর্তনের আলোচনা চলছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের করের চাপ কমাতে কিছু সমন্বয় আনা হতে পারে।
জমি উন্নয়ন প্রকল্পে ভূমির মালিকদের জন্য প্রস্তাবিত ১৫ শতাংশ মূলধনী মুনাফা কর কমিয়ে ৫ শতাংশ করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ব্যবসায়ী ও আবাসন খাতের প্রতিনিধিদের দাবি, উচ্চ করহার বহাল থাকলে এ খাতে বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে।
ব্যবসায়ী নেতারা বলছেন, নতুন কর ও ভ্যাট ব্যবস্থা হঠাৎ কার্যকর হলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে অর্থনীতিবিদরা কর ও ভ্যাটের আওতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বললেও বাস্তবায়নের আগে পর্যাপ্ত প্রস্তুতি ও গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছেন।
বিতর্কিত কয়েকটি প্রস্তাব পুনর্বিবেচনার কারণে ব্যবসায়ী ও করদাতাদের মধ্যে স্বস্তি তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ অর্থ বিল এবং আগামীকাল বাজেট পাসের পর।
মুসআব/
পাঠকের মতামত:
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- সোমবার পে স্কেলের ভাগ্য, বৃহস্পতিবারের মধ্যেই গেজেট!
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, দেখুন পূর্ণ সূচি
- সরকারি চাকরিজীবীদের পে-স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য সময়
- মক্কা চুক্তিতে ঢাকার আগ্রহ নিয়ে পাকিস্তানের বড় বার্তা
- নেপাল-তিব্বতের দুর্যোগ নিয়ে বিজ্ঞানীদের নতুন তথ্য
- বাংলাদেশকে নিয়ে আইএমএফের বড় পূর্বাভাস
- মেসিদের কোচ বদল, দায়িত্ব পেলেন আর্জেন্টিনার সাবেক তারকা
- ভারত ও চীন ‘বাবা-মায়ের মতো’
- হাসনাত-সারজিসের পর এবার রুমিন ফারহানা!
- নিয়ম না মানলে শাস্তির মুখে ব্যাংক-আমদানিকারক
- প্রধানমন্ত্রীর চিঠি, ‘মক্কা চুক্তি’ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট
- মাংস খেতে চাওয়ায় ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যা করেন বাবা
- রিকশা থামাতেই পিস্তল তাক, মুহূর্তে উধাও ২ লাখ টাকা
- টানা দরপতনের পর সামান্য উত্থান, সতর্ক বিনিয়োগকারীরা
- আমরা নেটওয়ার্কের দুই বোর্ড সভার তারিখ পরিবর্তন
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড, জানুন বিস্তারিত
- ইসলামী ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা পিছিয়ে গেল
- মূলধন বাড়াতে বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- দেশের আট বিভাগ নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস
- আরএকে সিরামিকের টাইলস উৎপাদন লাইন-৩ ফের চালু
- স্থানীয় সরকার নির্বাচনের সময় জানা গেল
- বিএসইসির নির্দেশনায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বর্তমান পর্ষদ প্রকাশ
- অনুমোদিত মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- স্বর্ণের দামে বড় অঙ্ক! এক নজরে আজকের দাম
- ‘ব্লাড মুন’-এর মতো দৃশ্য আজ, বাংলাদেশে আকাশপ্রেমীদের জন্য দুঃসংবাদ
- বেরিয়ে এলো সেই রাতের তথ্য, চার খুনের মামলায় নতুন মোড়
- ২২ বছরের সংসারে হঠাৎ ভাঙন, প্রবাসী স্বামীকে না জানিয়েই অন্যত্র বিয়ে
- ডিইপিজেডে ডাচ্-বাংলা ব্যাংকের নতুন বিনিয়োগ
- ‘ইলিয়াস কাঞ্চন আর নেই’—ছড়িয়ে পড়া খবর নিয়ে যা জানা গেল
- আয় কমেছে বিমা খাতের ১০ কোম্পানি
- ঢাকায় নতুন ভিসা সেন্টার চালু, অ্যাপয়েন্টমেন্টেও আসছে নতুন ব্যবস্থা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া? দিল পূর্বাভাস
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- বিয়ের ৮ দিনের মাথায় তালাক, এরপর গভীর রাতে সাবেক স্বামীর কাণ্ড
- ‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই জমা পড়ল ৯ অভিযোগ
- বৃত্তি পরীক্ষায় বসার আগে জেনে নিন ৫ বিষয়ের নম্বর ও সময়সূচি
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- চার খুনের ঘটনায় নতুন মোড়, জবানবন্দিতে মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শপথ নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ব্রোকারেজের সফটওয়্যারে কারসাজি ঠেকাতে বিএসইসির আকস্মিক পরিদর্শন
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- তালিকাভুক্ত দুই কোম্পানির ঋণমান প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের প্রয়াত পরিচালকের শেয়ার হস্তান্তর
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- স্বর্ণের দামে আবারও বড় পরিবর্তন, নতুন দর জানাল বাজুস
- শেয়ারবাজারে টানা দরপতনে বিক্ষোভ, বিনিয়োগকারীদের পাঁচ দাবি
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- পে-স্কেল নিয়ে দুই ধাপের গুঞ্জন, এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
- বাংলাদেশের ৩৪ দেশের ভিসা অব্যাহতি তালিকা প্রকাশ
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- প্রায় ৯ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- আয় বৃদ্ধিতে চমক দেখালো বিমা খাত













